Breaking News

আওয়ামী লীগের কথিত নৈরাজ্যের প্রতিবাদে পাটকেলঘাটা থানা জাসাসের মিছিল

Spread the love

শাহ জাহান আলী:সারাদেশে আওয়ামী লীগের কথিত নৈরাজ্য ও সন্ত্রাসী কার্যক্রমের প্রতিবাদে সাতক্ষীরার পাটকেলঘাটা থানা জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস)-এর উদ্যোগে প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়েছে। সাতক্ষীরা জেলা জাসাসের আহবায়ক শেখ জিল্লুর রহমান ও সদস্য সচিব ফারুক হোসেন এর দিকনির্দেশনায় শুক্রবার (৯ অক্টোবর) বিকালে পাটকেলঘাটা থানা জাসাসের আয়োজনে এ প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়।
পাটকেলঘাটা থানা জাসাসের আহ্বায়ক শেখ সামিউল ইসলাম রুবেল ও সদস্য সচিব মো. রায়হান এর নেতৃত্বে মিছিলটি পাটকেলঘাটার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এ সময় উপস্থিত ছিলেন পাটকেলঘাটা থানা জাসাসের সিনিয়র যুগ্ন আহবায়ক আমিনুর রহমান, সাংগঠনিক সম্পাদক মোঃ মুক্তার আলী, সুরুলিয়া ইউনিয়ন জাসাসের আহবায়ক মফিজুল ইসলাম, যুগ্ন আহবায়ক বিল্লাল হোসেন, ৩ নম্বর ওয়ার্ড জাসাসের আহবায়ক আনিসুর রহমানসহ পাটকেলঘাটা থানা জাসাস ও বিভিন্ন ইউনিয়নের নেতৃবৃন্দ। মিছিল চলাকালে নেতাকর্মীরা বিভিন্ন প্রতিবাদী স্লোগান দেন এবং আওয়ামী লীগের কথিত নৈরাজ্য ও সন্ত্রাসী কার্যক্রমের প্রতিবাদ জানান। এতে পাটকেলঘাটা থানা জাসাসের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, জাসাসের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। পাশাপাশি তৃণমূল পর্যায়ে সংগঠনের কার্যক্রম আরও বিস্তৃত করার প্রত্যয় ব্যক্ত করেন তারা।

About dainiksatkhira24

Check Also

সাতক্ষীরায় মানব পাচার প্রতিরোধে সক্রিয় কর্মী দলের রিফ্রেশার প্রশিক্ষণ অনুষ্ঠিত

Spread the loveমোঃ মোকাররাম বিল্লাহ ইমন: সাতক্ষীরায় মানব পাচার প্রতিরোধে সক্রিয় কর্মী দলের দিনব্যাপী রিফ্রেশার …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com