পার্বতীপুর রেলওয়ে পুলিশের অভিযানে ৫ কেজি গাঁজাসহ যুবক গ্রেপ্তার

Spread the love

রুকুনুজ্জামান:দিনাজপুরের পার্বতীপুর রেলওয়ে স্টেশনে বিশেষ অভিযান চালিয়ে পাঁচ কেজি গাঁজাসহ মো. আরিফ হোসেন (২৪) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে রেলওয়ে থানা পুলিশ (জিআরপি)। উদ্ধার করা গাঁজার আনুমানিক বাজারমূল্য এক লাখ ৫০ হাজার টাকা বলে জানিয়েছে পুলিশ।বুধবার (২৩ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে পার্বতীপুর রেলওয়ে স্টেশনের ২ ও ৩ নম্বর প্ল্যাটফর্মের মাঝামাঝি ফুটওভার ব্রিজে ওঠার সিঁড়ির সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার আরিফ হোসেন লালমনিরহাট জেলার কালীগঞ্জ থানার শৌলমারী গ্রামের মজিবর মিয়ার ছেলে। রেলওয়ে থানা পুলিশ সূত্রে জানা যায়, পার্বতীপুর রেলওয়ে থানার উপপরিদর্শক (এসআই) মো. শাখাওয়াত হোসেনের নেতৃত্বে সঙ্গীয় অফিসার ও ফোর্স নিয়ে মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়। এ সময় সন্দেহভাজন আরিফ হোসেনের কাছ থেকে পাঁচ কেজি গাঁজা উদ্ধার করা হয়। পরে তাকে গ্রেপ্তার করে থানায় নেওয়া হয়।পার্বতীপুর রেলওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহমুদ উন নবী জানান, এ ঘটনায় পার্বতীপুর রেলওয়ে থানায় মামলা করা হয়েছে।

About dainiksatkhira24

Check Also

মধ্যপাড়া খনিতে উৎপাদনের গতি ফিরেছে

Spread the loveরুকুনুজ্জামান :দিনাজপুরের পার্বতীপুরে অবস্থিত দেশের একমাত্র ভূগর্ভস্থ কঠিন শিলা খনি মধ্যপাড়ায় দীর্ঘ বিরতির …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com