Breaking News

সাতক্ষীরায় শিশু সুরক্ষা নিশ্চিতে মতবিনিময় সভা

Spread the love

নিজস্ব প্রতিনিধি: নির্যাতন ও শোষণের শিকার শিশুদের সুরক্ষা এবং তাদের অধিকার নিশ্চিতকরণে উপজেলা শিশু কল্যাণ বোর্ডে ভূমিকা নিয়ে সাতক্ষীরায় মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সদর উপজেলা সমাজ সেবার আয়োজনে এবং বেসরকারী উন্নয়ন সংস্থা ব্রেকিং দ্য সাইলেন্স এর কারিগরি সহায়তায় মঙ্গলবার সকাল ১০টায় সদর উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন, সাতক্ষীরা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা অর্ণব দত্ত। সভায় মুখ্য আলোচক হিসেবে বক্তব্য দেন, সমাজসেবা অধিদপ্তর খুলনার সহকারী পরিচালক মোঃ শফিকুল ইসলাম । বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মহিলা বিষয়ক অধিদপ্তর সাতক্ষীরার ভারপ্রাপ্ত উপ-পরিচালক নাজমুন নাহার, সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ শাহিদুর রহমান, সনাক জেলা কমিটির সভাপতি তৈয়ব হাসান বাবু। মতবিনিময় সভায় প্রোগ্রাম সেশন পরিচালনা করেন, ব্রেকিং দ্য সাইলেন্স এর সাতক্ষীরা অফিস ইনচার্জ মোঃ শরিফুল ইসলাম প্রমুখ। সভায় উপজেলা প্রশাসনের কর্মকর্তা, সমাজসেবা বিভাগের প্রতিনিধি, শিক্ষক, অভিভাবক, শিশু বিষয়ক কর্মকর্তা এবং বিভিন্ন সরকারি-বেসরকারি
প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশ নেন। সভায় শিশুদের নির্যাতন, শোষণ ও ঝুঁকিপূর্ণ পরিস্থিতি থেকে রক্ষা, তাদের শিক্ষা ও সুস্থ বিকাশ নিশ্চিতকরণ এবং শিশু সুরক্ষায় সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর সমন্বিত ভূমিকা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। বক্তারা বলেন, শিশুদের নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, সমাজ ও প্রশাসনকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। বিশেষ করে নির্যাতন ও শোষণের শিকার শিশুদের দ্রুত শনাক্ত করে
প্রয়োজনীয় সহায়তা ও সুরক্ষা প্রদান জরুরি। বক্তারা শিশুদের অধিকার রক্ষা, নিরাপত্তা, শিক্ষা ও মানসিক বিকাশ নিশ্চিত করতে উপজেলা শিশু কল্যাণ বোর্ডের কার্যক্রম আরও জোরদারের ওপর গুরুত্বারোপ করেন।

About dainiksatkhira24

Check Also

সাতক্ষীরায় নদীকৃত্য দিবস পালিত দখল-দূষণমুক্ত জীবন্ত নদীর দাবি

Spread the loveমো মোকাররাম বিল্লাহ ইমন :নদী বাঁচাও—প্রকৃতি ও মানুষ বাঁচাও” এবং “দখল-দূষণমুক্ত প্রবাহমান জীবন্ত …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com