
নিজস্ব প্রতিনিধি :বাংলাদেশ ভূমিহীন আন্দোলন সাতক্ষীরা জেলা শাখার জরুরী সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকালে পলাশপোলস্থ সংগঠনের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন, বাংলাদেশ ভূমিহীন আন্দোলন সাতক্ষীরা জেলা শাখার সভাপতি মো: আশরাফুল ইসলাম গাজী।
বক্তব্য রাখেন, কালিগঞ্জ উপজেলার সভাপতি ফজর আলী গাজী, জেলার সাংগঠনিক সম্পাদক মুজিবুর রহমান,মহিলা নেত্রী মনিরা বেগম, পৌরসভাপতি মনিরুজ্জামানসহ অন্যরা।বক্তারা বলেন, খাস জমির অধিকার একমাত্র ভূমিহীন অসহায়দের। কিন্তু জেলার শত শত বিঘা খাস জমি দীর্ঘদিন ধরে অবৈধভাবে দখল করে রেখেছে ভূমিদস্যুরা। সম্প্রতি সাতক্ষীরা জেলা প্রশাসন ভূমিদস্যুদের কবল থেকে খাস জমি উদ্ধারের কার্যক্রম হাতে নিয়েছে। এ কার্যক্রমকে স্বাগত জানিয়ে সাতক্ষীরা জেলা প্রশাসক মোস্তাক আহমেদ ও পুলিশ সুপার মনিরুল ইসলামের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি বাংলাদেশ ভূমিহীন আন্দোলন সাতক্ষীরা জেলা শাখার পক্ষ থেকে। অর্পিতসহ সকল খাস জমির ইজারা বাতিল করতে হবে। এছাড়া মিথ্যা মামলা বা প্রশাসনিকভাবে যাতে কোন গরিব অসহায় ভূমিহীনরা হয়রানি না হয় সে বিষয়ে জেলা প্রশাসক ও পুলিশ সুপারের সুদৃষ্টি কামনা করছি। অবিলম্বে ভূমিদস্যু ও প্রভাবশালীদের কবল থেকে এসব খাস জমি উদ্ধার করে প্রকৃত ভুমিহীণদের মধ্যে বন্টনের দাবি জানান বক্তারা।
দৈনিক সাতক্ষীরা সব সময় সবার আগে
