
এস এম হাবিবুল হাসান :সাতক্ষীরায় জেলা প্রশাসক কাপ ফুটবল টুর্নামেন্টে ঢাকা লীগের বিদেশি খেলোয়াড় বেনজামার জোড়া গোলে আশাশুনি উপজেলা দল দুর্দান্ত ভাবে জয়লাভ করেছে। তারা দেবহাটা উপজেলা ফুটবল দলকে ২-১ গোলের ব্যবধানে পরাজিত করে সরাসরি সেমি ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করেছে। বুধবার(১৯ আগস্ট) বিকেলে সাতক্ষীরা জেলা স্টেডিয়ামে জেলা প্রশাসক কাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর প্রথম রাউন্ডের শেষ খেলায় আশাশুনি উপজেলা একাদশ বনাম দেবহাটা উপজেলা দলের মধ্যে খেলাটি অনুষ্ঠিত হয়।
বিকেলে রৌদ্রোজ্জল মাঠে খেলার ৫ মিনিটের মাথায় আশাশুনি উপজেলার বিদেশি খেলোয়াড় ১৫ নাম্বার জার্সিধারী বেনজামা ডি-বক্সের মধ্যে দেবহাটা উপজেলার গোলে শর্ট করলে বল বারে লেগে ফিরে আসলে ফিরতি শর্টে দেবহাটার গোলকিপার কাবিজকে ফাঁকি দিয়ে সরাসরি বল জালে জড়ান। ফলে ১-০ গোলে এগিয়ে যায় আশাশুনি উপজেলা দল। ১-০ গোলে এগিয়ে থেকে আশাশুনি উপজেলা দল আরো আক্রমাত্মক খেলতে থাকে। অপরদিকে ১-০ গোলে পিছিয়ে থাকা দেবহাটা উপজেলা দল গোল পরিশোধে মরিয়া হয়ে উঠে। আক্রমণ পাল্টা আক্রমণে খেলা চলতে থাকে। প্রথমার্ধের ১৮ মিনিটের মাথায় আরও আশাশুনি উপজেলা দলের আব্দুল্লাহর দুর্বল শর্ট সরাসরি চলে যায় দেবহাটার গোলকিপার কাবিজের হাতে। দেবহাটা উপজেলার মাঝ মাঠের খেলোয়াড় সাদ্দাম অসুস্থ্য হয়ে মাঠ ছাড়ে। তার পরিবর্তে মাঠে শামিম। খেলার ২৩ মিনিটে আবারও আশাশুনি উপজেলা দলের বিদেশি খেলোয়াড় বেনজামার গোল। ফলে ২-০ গোলে এগিয়ে যায় আশাশুনি উপজেলা দল এবং বেনজামার জোড়া গোল। আশাশুনি উপজেলা ২-০ গোলে লিড নিয়ে বিরতি যান উভয় দল।
বিরতি থেকে ফিরে মাঠে আরও বেশি আক্রমাত্মক খেলতে থাকে আশাশুনি উপজেলা দল। অপর দিকে গোল পরিশোধে মরিয়া হয়ে আক্রমণের পর আক্রমাত্মক খেলতে থাকে দেবহাটা উপজেলা দল। একদিকে গোলের ব্যবধান বাড়াতে মুহুর মুহুর আক্রমণ করেন আশাশুনি উপজেলা দল এবং গোল পরিশোধের জন্য মাঠে দুর্দান্ত খেলতে থাকে দেবহাটা উপজেলা দল। দ্বিতীয়ার্ধের ৯ মিনিটের মাথায় আবারও আশাশুনি উপজেলার সজীবের ডি-বক্সের ডান দিক থেকে জোরালো শর্ট গোলকিপার কাবিজ হাত লাগিয়ে নিশ্চিত গোল থেকে রক্ষা করেন। পরের মুহুর্তে পাল্টে আক্রমণে দেবহাটা উপজেলার ১২ নাম্বার জার্সিধারী শামিমের দুর পাল্লার শর্ট আশাশুনি উপজেলার গোলকিপার জি কে শান্তর ফাঁকি দিয়ে সরাসরি বল জালে জড়ান। ফলে দেবহাটা উপজেলা দল ২-১ গোলে ব্যবধান কমান। ২-১ গোলে পিছিয়ে থাকা দেবহাটা উপজেলা দল গোল পরিশোধে মরিয়া হয়ে আক্রমণ পাল্টা আক্রমণে খেলতে থাকে। দ্বিতীয়ার্ধে গোল পরিশোধের জন্য দেবহাটা উপজেলার দল ৭৫ শতাংশ বল পায়ে থাকলেও শেষ পর্যন্ত তারা ২-১ গোলে পরাজিত হয়ে মাঠ ছাড়েন। ফলাফল আশাশুনি উপজেলা দল ২-১ দেবহাটা উপজেলা দল। এই জয়ের ফলে চতুর্থ দল হিসেবে আশাশুনি উপজেলা সেমিফাইনালে উন্নিত হয়। আগামী ২৩ আগস্ট রোববার দ্বিতীয় সেমিফাইনালে শক্তিশালী শ্যামনগর উপজেলা দলের সাথে মুখোমুখি হবে।
ডিসি কাপ ফুটবলের প্রথম রাউন্ডের শেষ ম্যাচে রেফারি হিসেবে মাঠ পরিচালনা করেন আবু সুফিয়ান। সহকারী ওয়াসিউদ্দীন খান পিপুল ও এ কে এম আজাদ কানন। চতুর্থ রেফারি হিসেবে ছিলেন জাহাঙ্গীর কবির। ম্যাচ কমিশনার আতাউর রহমান। এছাড়া মাঠে ধারা বিবরণীতে ছিলেন ওলিউর রহমান, সিরাজুল ইসলাম ও আশরাফ হোসেন।
খেলায় ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হন আশাশুনি উপজেলার গোলকিপার জি কে শান্ত। সে সমগ্র ম্যাচে গুরুত্বপূর্ণ এবং নিশ্চিত গোল ৮ টির মধ্যে ৭ টি ক্লিন শর্ট সেভ করেন।
সেমি ফাইনাল লাইনআপ ;আগামী ২২ আগস্ট শনিবার প্রথম সেমিফাইনাল-সাতক্ষীরা সদর উপজেলা বনাম কালিগঞ্জ উপজেলা এবং আগামী ২৩ আগস্ট রবিবার দ্বিতীয় সেমিফাইনাল- শ্যামনগর বনাম আশাশুনি উপজেলা দল।
দৈনিক সাতক্ষীরা সব সময় সবার আগে
