Breaking News

সাতক্ষীরায় মৎস্য ঘের থেকে সুমন নামের এক মাইক্রোবাস চালকের মরদেহ উদ্ধার

Spread the love

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরা সদর উপজেলায় একটি মাছের ঘেরের পানি থেকে সুমন হোসেন (৩২) নামে এক গাড়ি চালকের ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২০ জুলাই) সকালে উপজেলার মাগুরা কৈখালী দাসপাড়া ডীপের মাঠ সংলগ্ন ‘কেসমতের মাছের ঘের’ থেকে তার লাশ উদ্ধার করা হয়। নিহত সুমন হোসেন সদর উপজেলার কৈখালী গ্রামের আব্দুল হামিদ সরদারের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে ডীপের মাঠ এলাকার ওই মাছের ঘেরে একটি লাশ ভাসতে দেখে স্থানীয় বাসিন্দারা খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পানি থেকে মরদেহটি উদ্ধার করে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদুর রহমান জানান, খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃতদেহটি উদ্ধার করে সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।তিনি আরও জানান, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর তার মৃত্যুর প্রকৃত রহস্য জানা যাবে। পুলিশ ইতোমধ্যে জোর তদন্ত শুরু করেছে।

About dainiksatkhira24

Check Also

সাতক্ষীরায় জালনোট প্রতিরোধে জনসচেতনতামূলক কর্মশালা

Spread the loveনিজস্ব প্রতিনিধি: জালনোটের প্রচলন প্রতিরোধ ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সাতক্ষীরায় জনসচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com