Breaking News

পার্বতীপুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু

Spread the love

পার্বতীপুর প্রতিনিধি:দিনাজপুরের পার্বতীপুর উপজেলার চণ্ডীপুর ইউনিয়নের কালিকাবাড়ি ডাঙ্গাপাড়া এলাকায় ইশরাত জাহান (২৬) নামে এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে। বুধবার (১৭ জুন) দুপুরে এ ঘটনা ঘটে। নিহতের পরিবার এটিকে পরিকল্পিত হত্যাকাণ্ড দাবি করলেও পুলিশ বলছে, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

নিহত ইশরাত জাহান উপজেলার খামার জগন্নাথপুর ডাঙ্গাপাড়া গ্রামের এরশাদুল হকের মেয়ে। পারিবারিক সূত্রে জানা যায়, ঘটনার খবর পেয়ে স্বজনরা ঘটনাস্থলে গিয়ে ইশরাতের মরদেহ ঘরের ভেতরে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরিবারের দাবি, তাকে হত্যা করে আত্মহত্যা হিসেবে দেখানোর উদ্দেশ্যে ঘরের বরগার সঙ্গে ঝুলিয়ে রাখা হয়েছে। ঘটনার পর এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়দের মধ্যে এ নিয়ে নানা আলোচনা-সমালোচনার জন্ম দিয়েছে।

খবর পেয়ে পার্বতীপুর মডেল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। পরে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত শেষে ময়নাতদন্তের জন্য মরদেহ দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়। পার্বতীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল ওয়াদুদ বলেন, “ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে। তদন্তের ভিত্তিতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।” পুলিশের তদন্ত ও ময়নাতদন্তের প্রতিবেদন প্রকাশের পরই এ মৃত্যুর প্রকৃত রহস্য উদ্ঘাটিত হবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

About dainiksatkhira24

Check Also

বাস ও মোটরসাইকেলের সংঘর্ষে নিহত -৫

Spread the loveডেস্ক রিপোর্ট: গোপালগঞ্জের সদর উপজেলার বেদগ্রামে বাস ও মোটরসাইকেল সংঘর্ষে শেষ খবর পাওয়া …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com