Breaking News

জামায়াত নেতারা অপপ্রচার, মিথ্যাচার করে: রিজভী

Spread the love

ডেস্ক রিপোর্ট: একাত্তরের জামায়াত হানাদারদের সহযোগিতা করেছে, এখনকার জামায়াত অপপ্রচার, মিথ্যাচার করে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।রোববার (৩১ মে) সকালে জাতীয় প্রেসক্লাবে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে জাসাস আয়োজিত আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।

রুহুল কবির রিজভী বলেন, ১৯৭১-এ জামায়াত হানাদার বাহিনীর সঙ্গে আঁতাত করে এদেশের মানুষের উপরই যখন জুলুম করে হত্যা করা হচ্ছিল তখন সেটাকে সমর্থন করেছেন আর এখনকার জামায়াত অপপ্রচার, মিথ্যাচার করে।

দেশের বিভিন্ন স্থানে চাঁদাবাজিতে লিপ্ত জামায়াত নেতারা ভিন্ন ভাবে চাঁদা নেয়। তারা এটাকে হাদিয়া এবং এয়ানতের নাম করে নেয় বলেও অভিযোগ করেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা।

নিজেদের অপকর্ম ঢাকতে দলটি ধর্মের অপব্যবহার করছে বলেও বিএনপির এই নেতা দাবি করেন।

 

About dainiksatkhira24

Check Also

সরকারের আশ্রয়-প্রশ্রয় ছাড়া এত বড় সাহস কারও নেই— জামায়ত আমির

Spread the loveডেস্ক রিপোর্ট: রাজধানীর মিরপুরের রাড্ডার এমসিএইচ-এফপি সেন্টারে সন্ত্রাসী হামলা, ভাঙচুর ও লুটপাটের তীব্র …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com