Breaking News

যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধবিরতির মাঝেই কমলো তেলের দাম

Spread the love

ডেস্ক রিপোর্ট: যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর লক্ষ্যে নতুন একটি খসড়া চুক্তিতে পৌঁছেছে দুই দেশ। মধ্যস্থতাকারীদের সহায়তায় হওয়া এ সমঝোতার আওতায় বিদ্যমান যুদ্ধবিরতির মেয়াদ আরও ৬০ দিন বাড়ানো এবং ইরানের পরমাণু কর্মসূচির ভবিষ্যৎ নিয়ে আনুষ্ঠানিক আলোচনা শুরু করার কথা রয়েছে। তবে চুক্তিটি এখনও দুই দেশের শীর্ষ নেতৃত্বের অনুমোদনের অপেক্ষায় রয়েছে।এদিকে যুদ্ধবিরতি আলোচনা এগোনোর খবরের মধ্যেই আন্তর্জাতিক বাজারে তেলের দাম কিছুটা কমেছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।শুক্রবার স্থানীয় সময় ব্রেন্ট অপরিশোধিত তেলের দাম ৩৫ সেন্ট বা ০ দশমিক ৩৭ শতাংশ কমে ব্যারেলপ্রতি ৯৩ দশমিক ৩৬ ডলারে নেমে আসে।

অন্যদিকে মার্কিন ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) অপরিশোধিত তেলের দাম ৬৩ সেন্ট বা ০ দশমিক ৭১ শতাংশ কমে ব্যারেলপ্রতি ৮৮ দশমিক ২৭ ডলারে বিক্রি হচ্ছে।

এ ছাড়া আগস্ট মাসের ব্রেন্ট অপরিশোধিত তেলের দামও ৪৬ সেন্ট বা ০ দশমিক ৫০ শতাংশ কমে ব্যারেলপ্রতি ৯২ দশমিক ২৪ ডলারে দাঁড়িয়েছে।

এর আগে বৃহস্পতিবার ইরানের কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ বন্দর আব্বাসের একটি সামরিক ঘাঁটিতে যুক্তরাষ্ট্রের নতুন হামলার পর বিশ্ববাজারে তেলের দামে বড় উল্লম্ফন দেখা যায়। সেদিন ব্রেন্ট ক্রুডের দাম ৩ দশমিক ৭৫ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ৯৭ দশমিক ৮৩ ডলারে ওঠে। একই সময়ে মার্কিন অপরিশোধিত তেলের দাম প্রায় ৪ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ৯২ দশমিক ২২ ডলারে পৌঁছায়।

About dainiksatkhira24

Check Also

ইরানে যুক্তরাষ্ট্রের ভয়াবহ হামলা

Spread the loveডেস্ক রিপোর্ট: ইরানে টানা ষষ্ঠ রাতের মতো বড় ধরনের সামরিক হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com