Breaking News

কালীগঞ্জে প্রবাসীর বাড়িতে ডাকাতির ঘটনায় ৫ আসামি জেল হাজতে

Spread the love

হাফিজুর রহমান: ওসির দাবীকৃত ঘুষের ২ লক্ষ টাকা না দেওয়ায় শাহিন নামে ১ বাহারাইন প্রবাসীর বাড়িতে ডাকাতি, হামলা, ভাঙচুর, লুটপাটের ঘটনায় মামলা না নেওয়ায় দ্রুত বিচার আইন ট্রাইব্যুনালে দায়ের করা আইন-শৃঙ্খলা বিঘ্ন কারি অপরাধ( দ্রুত বিচার আইন) এবং ৪ ও ৫ ধারার মামলায় জামিন নামঞ্জুর করে ৫ জন আসামিকে জেল হাজতে পাঠিয়েছে বিজ্ঞ আদালত। বৃহস্পতিবার (১৪ মে) দুপুরে সাতক্ষীরার দ্রুত বিচার আইনে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত- ১ এর ম্যাজিস্ট্রেট তনিমা মন্ডল আসামিদের জামিন না মঞ্জুর করে জেল হাজতে পাঠানোর আদেশ দেন। জেলে যাওয়া আসামিরা হলো সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার ধলবাড়িয়া ইউনিয়নের মুড়োগাছা গ্রামের আব্দুর রশিদ চৌকিদারের পুত্র আরিফুল ইসলাম (৩৪) শফিকুল ইসলাম (৩৭) আকবর হোসেন (৪৭)রফিকুল ইসলাম (৩৬)এবং আকবর হোসেনের পুত্র মিলন হোসেন(২৪)। ঘটনার পর হতে প্রবাসী এবং তার পরিবারকে অব্যাহত জীবন নাশের হুমকি সহ থানা পুলিশের ভূমিকা নিয়ে পরিবারটি নিরাপত্তাহীনতায় বাড়ি ছেড়ে পালিয়ে বেড়াচ্ছিল। জমি জমা সংক্রান্ত পূর্ব শত্রুতার জের ধরে প্রবাসীর স্ত্রী মামলার বাদী হালিমা খাতুন চিকিৎসায় খুলনাতে অবস্থানের সুযোগকে কাজে লাগিয়ে শাহিনুর নামে ১ বাহারাইন প্রবাসীর বাড়িতে গত ১৮ জানুয়ারি গভীর রাতে আরিফ, শফিকুল, আকবর ,রফিকুল ও ভাইপো মিলন নেতৃত্বে ১০/১২ জনের সশস্ত্র ডাকাতরা হামলা চালিয়ে বাড়িঘর ভাঙচুর, গুঁড়িয়ে পানিতে ভাসিয়ে দেওয়াসহ নগদ ১ লক্ষ টাকা সহ ৪ লক্ষ টাকার স্বর্ণালংকার লুট করে নিয়ে যায়। ওই সময় বাড়িতে অবস্থানকারী প্রবাসীর কন্যা ও শাশুড়িকে গলায় ছুরি ধরে তাণ্ডব, লুটপাট চালায় । ঘটনার সময় বাড়ির গৃহকর্ত্রী প্রবাসীর স্ত্রী হালিমা খাতুন প্রথমে খুলনা হাসপাতাল থেকে কালিগঞ্জ থানার ওসিকে ফোন দেন। তিনি যেতে অস্বীকৃতি জানালে উপায়ন্তর না পেয়ে ৯৯৯ এ ফোন দেন। এর প্রেক্ষিতে অতিরিক্ত পুলিশ সুপার( কালিগঞ্জ সার্কেল) রাজিব হাসান এবং থানার অফিসার্স ইনচার্জ জুয়েল হোসেন ১৯ জানুয়ারি সোমবার সকাল সাড়ে ১০ টার দিকে ঘটনাস্থল পরিদর্শন করেও মামলা নেয়নি। উক্ত ঘটনা ঐ রাতেই থানায় প্রবাসীর স্ত্রী হালিমা খাতুন থানায় একটি লিখিত এজাহার দিলেও ওসির দাবীকৃত দু, লক্ষ টাকা ঘুষ না দেওয়ায় তালবাহানা করে মামলা না নিয়ে তাড়িয়ে দেয়। উপায়ান্তর না পেয়ে গত ২৮/১/২৬ ইং তারিখে সাতক্ষীরার দ্রুত বিচার আদালতে ৫ জন নামীয় এবং ২/৩ জনকে অজ্ঞাত আসামি করে একটি মামলা দায়ের করে। মামলা নং দ্রুত বিচার মামলা ৩/২৬ (কালী:)। বিজ্ঞ আদালত মামলাটি তদন্ত করে প্রতিবেদন দাখিলের জন্য সাতক্ষীরা জেলা সিআইডিকে নির্দেশ দেন। আদালতের নির্দেশে সাতক্ষীরা জেলা সিআইডির উপ- পরিদর্শক জিল্লুর রহমান দীর্ঘ তদন্ত শেষে গত ৫/৪/২৬ ইং তারিখে আসামিদের বিরুদ্ধে আইন-শৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ (দ্রুত) বিচার আইন ২০০২ এর ৪, ৫ ধারায় অপরাধ প্রাথমিক তদন্তে সত্যতা মেলায় প্রতিবেদন দাখিল করেন। এর প্রেক্ষিতে আসামিদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হওয়ায় প্রবাসী শাহীন ও তার শ্যালক ফারুক হোসেনকে মামলা তুলে না নিলে ফোনে নানা ধরনের জীবননাশের হুমকি দিতে থাকে। বৃহস্পতিবার বিজ্ঞ আদালতে জামিন প্রার্থনা করলে জামিন নামঞ্জুর করে জেল হাজতে পাঠানোর আদেশ দেন।

About dainiksatkhira24

Check Also

কালিগঞ্জে কাটা তাল গাছের মাথার আঘাতে কৃষকের মৃত্যু

Spread the loveরঘুনাথ খাঁ: কাটা তাল গাছের মাথার আঘাতে এক কৃষকের মৃত্যু হয়েছে। শনিবার দুপুর …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com