Breaking News

তালায় সাস’র সার্বিক উন্নয়ন কর্মসূচির উপর আলোচনা সভা অনুষ্ঠিত

Spread the love

তালা প্রতিনিধি :সাতক্ষীরার তালা উপজেলায় সাতক্ষীরা উন্নয়ন সংস্থা (সাস)-এর চলমান কার্যক্রম অবহিতকরণ ও সার্বিক উন্নয়ন কর্মসূচির উপর আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।বুধবার (১৩ মে) সাস’র নিজস্ব কার্যালয়ে সাতক্ষীরা উন্নয়ন সংস্থা (সাস) পরিচালক শেখ ইমান আলীর সভাপতিত্বে হাবিবুর রহমান এর পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন,সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের মাননীয় সংসদ সদস্য জনাব অধ্যক্ষ মুহাম্মদ ইজ্জত উল্লাহ। তিনি তার বক্তব্যে এলাকার আর্থ-সামাজিক উন্নয়নে সরকারি উদ্যোগের পাশাপাশি বেসরকারি সংস্থাগুলোর সমন্বিত প্রচেষ্টার ওপর গুরুত্বারোপ করেন।সাতক্ষীরা জেলাকে একটি উন্নত ও সমৃদ্ধ জেলা হিসেবে গড়ে তুলতে সরকারি এবং বেসরকারি উন্নয়ন সংস্থাগুলোর মধ্যে সমন্বয় বাড়ানো অপরিহার্য। বিশেষ করে প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে সাসের এই চলমান কার্যক্রমগুলো আগামী দিনে আরও গতিশীল হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন,সাবেক সংসদ সদস্য এবং সাবেক সংস্কৃতি ও তথ্য প্রতিমন্ত্রী সৈয়দ দীদার বখত, সাতক্ষীরা জেলা আমির উপাধ্যক্ষ মো: শহিদুল ইসলাম (মুকুল),উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ মামুন হাসান,তালা থানার এস আই মোঃ হেমায়েত উদ্দিন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন,সাতক্ষীরা জেলা নায়েব আমির ডাঃ মাহামুদুল হক, জেলা সহ সেক্রেটারি গাজী সুজায়েত আলী, জেলা কর্মপরিষদ সদস্য ডাঃ আপ্তাব উদ্দিন, সাবেক অধ্যক্ষ আঃ রহমান,অধ্যক্ষ কামরুল ইসলাম সেলিম, সহকারী পরিচালক সাধন কুমার দাশ, উপজেলা জামায়াতের সেক্রেটারি সহ অধ্যাপক ইদ্রিস আলী, ইসলামকাটি ইউনিয়ন পরিষদ এর চেয়ারম্যান সহ অধ্যাপক গোলাম ফারুক, সহ অধ্যাপক হাফেজ আজিজুর রহমান, সেতু (এন জিও) পরিচালক এস এম আবুল হোসেন, সহ অধ্যাপক আবু হাসান, তালা সদর প্যানেল চেয়ারম্যান আঃ রাজ্জাক,তালা প্রেসক্লাবের সভাপতি সেলিম হায়দার, সাংবাদিক তরিকুল ইসলাম,সাংবাদিক এস এম মোতাহিরুল হক শাহিন,সহ জেলা ও উপজেলা পর্যায়ের বিভিন্ন নেতৃবৃন্দ এবং সাস এর প্রশাসনিক কর্মকর্তাগণ।

এর আগে সকালে ‎‎সাতক্ষীরা তালা উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে কৃষি অফিসের কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেন সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মোঃ ইজ্জত উল্লাহ।

‎তালা উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা হাজিরা খাতুনের সভাপতিত্বে ও উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সৌরভ দেবনাথের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মোঃ ইজ্জত উল্লাহ।

About dainiksatkhira24

Check Also

তালায় ১৫ পিচ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

Spread the loveফারুক সাগর: সাতক্ষীরার তালা উপজেলায় ১৫ পিচ ইয়াবাসহ ইসরাক সরদার (৪৮) নামে এক …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com