জীবাশ্ম জ্বালানিমুক্ত ভবিষ্যতের দাবিতে শ্যামনগরে গ্লোবাল ক্লাইমেট স্ট্রাইক

Spread the love

রঘুনাথ খাঁঃজীবাশ্ম জ্বালানিমুক্ত ভবিষ্যতের দাবিতে গ্লোবাল ক্লাইমেট স্ট্রাইক অনুষ্ঠিত হয়েছে। উপকূলীয় যুব সংগঠন শরুব ইয়ুথ টিমের আয়োজনে ও এ্যাকশন এইড বাংলাদেশের সহযোগীতায় শুক্রবার সকাল ১০টায় শ্যামনগর উপজেলার আটুলিয়া ইউনিয়নের পশ্চিম বিড়ালক্ষী খোলপেটুয়া নদীর তীরে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

জলবায়ু পরিবর্তনের ঝুঁকিতে থাকা উপকূলীয় অঞ্চলের অর্ধ শতাধিক তরুণ-তরুণী এ স্ট্রাইকে অংশ নেন। কর্মসূচিতে সংহতি প্রকাশ করে অংশগ্রহণ করে সুন্দরবন ইয়ুথ সলিডারিটি টিম এবং এক্টিভিস্টা বাংলাদেশ।

শরুব ইয়ুথ টিমের নির্বাহী পরিচালক এস এম জান্নাতুল নাঈম এর সভাপতিত্বে কর্মসূচিতে বক্তব্য রাখেন, এস ওয়াই এস টি সভাপতি সাইদুল ইসলাম, শরুব ইয়ুথ টিমের কমিউনিকেশন ফোকাল জেবা তাসনিয়া প্রমুখ।

স্ট্রাইকে বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের সবচেয়ে বড় ভুক্তভোগী উপকূলীয় জনগোষ্ঠী হলেও এর জন্য দায়ী নয় তারা। জীবাশ্ম জ্বালানির ব্যবহার কমিয়ে নবায়নযোগ্য জ্বালানির দিকে বিশ্বকে দ্রুত এগিয়ে যেতে হবে। উপকূলের মানুষ প্রতিনিয়ত লবণাক্ততা, পানির সংকট ও দুর্যোগের সঙ্গে লড়াই করছে। অথচ জলবায়ু সংকট তৈরিতে আমাদের ভূমিকা খুবই কম। তাই আমরা একটি ফসিল ফ্রি ভবিষ্যতের দাবিতে বিশ্বব্যাপী আন্দোলনের সাথে একাত্মতা প্রকাশ করছি।

তারা আরও বলেন, যুবসমাজ এখন আর নীরব নয়। আমাদের ভবিষ্যৎ রক্ষায় এখনই কার্যকর জলবায়ু পদক্ষেপ নিতে হবে। জলবায়ু ন্যায়বিচার নিশ্চিত করতে তরুণদের আরও সংগঠিত হতে হবে। উপকূলের বাস্তবতা বিশ্ববাসীর সামনে তুলে ধরাই আমাদের লক্ষ্য।

এসময় উপস্থিত ছিলেন, শরুব ইয়ুথ টিমের ফাইন্যান্স ফোকাল এস এম রাশিদুল ইসলাম, মাসুদ রানা, রবিউল ইসলাম, শামীম হোসেন, নাহিদা সুলতানা, সালাম, রাজীব প্রমুখ।

About dainiksatkhira24

Check Also

শ্যামনগরের গ্যারেজ বাজার-হরিনগর সড়কের কার্পেটিং সম্পন্ন

Spread the loveনিজস্ব প্রতিনিধি: : দ্রুততম সময়ে শেষ হলো শ্যামনগরের গ্যারেজ বাজার থেকে হরিনগর বাজার …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com