তালায় গ্রাম বাংলার ঐতিহ্যবাহী ঢালী খেলা অনুষ্ঠিত

Spread the love

ফারুক সাগর: তালা উপজেলায় বাংলা নববর্ষ উপলক্ষে গ্রাম বাংলার ঐতিহ্য বাহী ঢালী খেলা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৭এপ্রিল) খলিলনগর ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয় মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়।যুব নেতা আব্দুল করিমের উদ্যোগে আয়োজিত খেলায় মুখোমুখি হয় আটারই ঢালী দল ও খলিলনগর ঢালী দল। খেলাটি ঘিরে স্থানীয় ক্রীড়াপ্রেমী দর্শকদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, খলিলনগর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক শহীদুল্লাহ গাজী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,তালা উপজেলা ছাত্রদলের আহ্বায়ক হাফিজ এবং ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বিকাশ মণ্ডল।

আয়োজক আব্দুল করিম বলেন,গ্রাম বাংলার ঐতিহ্যবাহী ঢালী খেলাকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরা এবং নববর্ষের আনন্দ ভাগাভাগি করতেই এ আয়োজন করা হয়েছে। খেলা শেষে উভয় দলের খেলোয়াড়দের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

 

About dainiksatkhira24

Check Also

তালায় স্বাগতা ক্লিনিকে সিভিল সার্জনের অভিযানে প্যাথলজি সিলগালা

Spread the loveতালা প্রতিনিধি: তালা উপজেলার পাটকেলঘাটায় অবস্থিত ‘স্বাগতা ক্লিনিক’ এ ভুয়া প্যাথলজিস্ট দিয়ে ল্যাব …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com