Breaking News

সরকার পতিত স্বৈরাচারের পথে হাঁটছে: ইসলামী আন্দোলন

Spread the love

ডেস্ক রিপোর্ট: সংবিধানে স্বৈরতন্ত্রের পথ রোধে জারি করা গুরুত্বপূর্ণ অধ্যাদেশ বাতিল ও সংশোধনের প্রস্তাব দিয়ে বিএনপি পূর্ববর্তী স্বৈরাচারী ধারার অনুসরণ করছে বলে অভিযোগ করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ।শুক্রবার (৩ এপ্রিল) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে দলটির পক্ষ থেকে এ অভিযোগ করা হয়।

বিবৃতিতে ইসলামী আন্দোলন বাংলাদেশের মুখপাত্র মাওলানা গাজী আতাউর রহমান বলেন, বিএনপির প্রতিষ্ঠা ও ক্ষমতা সংহত হয়েছিল গণভোটের মাধ্যমে, এবং সাম্প্রতিক গণভোটের সিদ্ধান্তও তাদের অংশগ্রহণেই হয়েছিল।

তিনি অভিযোগ করেন, নির্বাচনের আগে গণভোটের পক্ষে অবস্থান নিলেও এখন বিএনপি অতিসাংবিধানিকতার যুক্তি দেখিয়ে গণভোট-সংক্রান্ত অধ্যাদেশ বাতিলের সুপারিশ করছে।

একই সঙ্গে মানবাধিকার, গুম প্রতিরোধ এবং দুর্নীতি দমন-সংক্রান্ত অধ্যাদেশ বাতিলের উদ্যোগ নিয়েও উদ্বেগ প্রকাশ করেন তিনি।

বিবৃতিতে আরও বলা হয়, এসব পদক্ষেপ গণ-অভ্যুত্থানের চেতনার সঙ্গে সাংঘর্ষিক এবং তা বিশ্বাসঘাতকতার শামিল।

সরকারের প্রতি আহ্বান জানিয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশ বলেছে, বিএনপিও অতীতে স্বৈরাচারী নিপীড়নের শিকার হয়েছে। তাই স্বৈরতন্ত্র বিলোপে গৃহীত অধ্যাদেশগুলো দ্রুত অনুমোদনের মাধ্যমে কার্যকর করার দাবি জানানো হয়।

 

About dainiksatkhira24

Check Also

সরকারের আশ্রয়-প্রশ্রয় ছাড়া এত বড় সাহস কারও নেই— জামায়ত আমির

Spread the loveডেস্ক রিপোর্ট: রাজধানীর মিরপুরের রাড্ডার এমসিএইচ-এফপি সেন্টারে সন্ত্রাসী হামলা, ভাঙচুর ও লুটপাটের তীব্র …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com