সাতক্ষীরায় জ্বালানি তেলের অবৈধ মজুদ: যৌথ অভিযানে আটক ১,

Spread the love

নিজস্ব প্রতিনিধি:সাতক্ষীরার সদর উপজেলায় জ্বালানি তেলের অবৈধ মজুদ, পাচার ও অধিকমূল্যে বিক্রি রোধে পরিচালিত যৌথ অভিযানে এক ব্যক্তিকে আটক করে দণ্ড দেওয়া হয়েছে। সোমবার (৩০ মার্চ) সকাল সাড়ে ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত এই অভিযান পরিচালনা করা হয়।

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এবং জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটদের সমন্বয়ে পরিচালিত অভিযানে সদর উপজেলার বিভিন্ন ফুয়েল স্টেশনে জ্বালানি তেল বিক্রয় কার্যক্রম তদারকি করা হয়। একই সঙ্গে অবৈধ মজুদ ও অতিরিক্ত দামে বিক্রির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়।

অভিযান চলাকালে শহরের নিকটবর্তী পলাশপোল এলাকায় একটি বসতবাড়িতে লুকিয়ে অধিক দামে বিক্রির উদ্দেশ্যে জ্বালানি তেল মজুদ রাখার অভিযোগে আনোয়ার হোসেন খোকন নামের এক ব্যক্তিকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাঁকে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানটি পরিচালনা করেন বিজিবির একটি আভিযানিক দল, যার নেতৃত্বে ছিলেন নায়েব সুবেদার নুরে আলম হাওলাদার। এ সময় জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সাইফুল ইসলাম ও কনোজ দেওয়ান উপস্থিত ছিলেন।

স্থানীয় বাসিন্দারা জ্বালানি তেলের অবৈধ মজুদ ও কৃত্রিম সংকট রোধে এমন অভিযানকে স্বাগত জানিয়েছেন। তাঁরা এ ধরনের কার্যক্রম নিয়মিত চালিয়ে যাওয়ার আহ্বান জানান।

বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে, জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

About dainiksatkhira24

Check Also

সাতক্ষীরায় সাড়ে ৩শ বছরের ঐতিহ্যবাহী গুড়পুকুর মেলার আনুষ্ঠানিক উদ্বোধন

Spread the loveমাহফিজুল ইসলাম আককাজ : সাতক্ষীরায় ৩৫০ বছরের ঐতিহ্যবাহী গুড়পুকুরের মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com