Breaking News

সাতক্ষীরাতে পেট্রোল পাম্প পরিদর্শনে গেলেন এমপি মুহাদ্দিস আব্দুল খালেক

Spread the love

নিজস্ব প্রতিনিধি : জ্বালানি তেলের কৃত্রিম সংকট রোধে সাতক্ষীরা- ২ আসনের সংসদ সদস্য মুহাদ্দিস আব্দুল খালেক পেট্রোল পাম্প পরিদর্শন করেছেন। সোমবার (২৩ মার্চ) সকাল সাড়ে ১১টার দিকে তিনি সাতক্ষীরা সদরের কপোতাক্ষ ফিলিং স্টেশন ও লস্কার ফিলিং স্টেশন পেট্রোল পাম্প পরিদর্শন করেন। অভিযোগ রয়েছে, এলাকা পেট্রোল পাম্পে কৃত্রিম সংকট তৈরি করে তেল বিক্রি বন্ধ বা সীমিত করে রাখা হয়েছিল। জনদুর্ভোগের এই খবর পেয়ে এমপি মুহাদ্দিস আব্দুল খালেক প্রথমে সাতক্ষীরা সদরের বেতনা বাশঘাটা মের্সাস লস্কার ফিলিং স্টেশন পরিদর্শন করেন। এসময় তিনি তেল নিতে আসা জনসাধারণণের অভিযোগ গুলো শোনেন এবং প্রয়োজনীয় পদক্ষেপের নেয়ার আশ্বাস দেন। এরপর তিনি কপোতাক্ষ ফিলিং স্টেশন পরিদর্শন করেন। পরিদর্শনকালে তাঁর সাথে ছিলেন আগরদাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: কবির হোসেন, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান প্রার্থী শহীদ হাসান প্রমুখ ।

কপোতাক্ষ ফিলিং স্টেশনের প্রো: মো: শুকুর আলী সরদার জানান, তার পাম্পে আগের মতই তেল সরবরাহ আছে। কিন্তু কিছু ব্যক্তি কৃত্রিম সংকট তৈরি করছে। তিনি একেকজন দৈনিক একাধিকবার তেল নিতে আসছেন বলে সদর এমপির কাছে অভিযোগ করে বলেন, প্রশাসনের নির্দেশনা মেনে তেল বিক্রি করছে পাম্পগুলো। কিন্তু অনেক মোটরসাইকেল চালক দিনে ৫-৭ বারের মতো তেল নিয়ে বাইরে বেশি দামে বিক্রি করছেন। আবার অনেকেই আংশিক ভর্তি ট্যাংক নিয়েই বারবার তেল নিতে আসছেন। এতে প্রকৃত প্রয়োজনীয় গ্রাহকরা বঞ্চিত হচ্ছেন এবং পাম্পে বিশৃঙ্খলা তৈরি হচ্ছে।
তিনি আরো দাবি করেন, বর্তমানে জ্বালানি তেলের ঘাটতির সঙ্গে রাষ্ট্রের পক্ষ থেকে পেট্রোল পাম্পের নিরাপত্তাবিষয়ক ইস্যুগুলো আরও বেশি সংকটাপন্ন হয়ে উঠছে। এ পরিস্থিতিতে ডিপো থেকে তেল পরিবহনের সময়ও নিরাপত্তা ঝুঁকি রয়েছে; ট্যাংকারগুলো পথে লুট হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। এমন অবস্থায় দ্রুত নিরাপত্তা নিশ্চিত না করলে ব্যবসা বন্ধ করে দেয়া ছাড়া কোনো পথ খোলা নেই বলে শঙ্কা তৈরি হয়েছে।

 

সাতক্ষীরা- ২ আসনের সংসদ সদস্য মুহাদ্দিস আব্দুল খালেক বলেন ,আমি তাদের তেল চেক করেছি রেজিষ্টার চেক করেছি বর্তমান দেশে তেল সংকট । আমি এ ব্যাপারে বিভাগীয় কমিশনারের কাছে কথা বলেছি । আল্লাহ তালাহ খুব দ্রুত এ সংকট থেতে আমাদের নিরসন করবেন বলে তিনি আশাবাদী ।

 

 

About dainiksatkhira24

Check Also

তালায় তুবা পাইপ এ্যান্ড ফিটিংস ইন্ডাস্ট্রিজ ‎বেকার সমস্যা সমাধানে অভূতপূর্ব অবদান

Spread the loveফারুক সাগর: বাংলাদেশের দক্ষিণ-পশ্চিম অঞ্চলে বেকার যুবকদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টিতে অভূতপূর্ব অবদান রেখে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com