Breaking News

আশাশুনির গোয়ালডাঙ্গায় পিটিয়ে হত্যার অভিযোগ

Spread the love

জি এম মুজিবুর রহমান ঃ আশাশুনি উপজেলার বড়দল ইউনিয়নের গোয়ালডাঙ্গায় শ্বশুরবাড়ির লোকজনের হাতে শফিকুল ইসলাম গাজীকে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ওই পরিবারের তিনজনকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেওয়া হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, শফিকুল ইসলাম গাজী (৫৫) খাজরা ইউনিয়নের তুয়ারডাঙ্গা গ্রামের মৃত শামসুল গাজীর ছেলে। তিনি গোয়ালডাঙ্গা গ্রামের মান্দার সরদারের মেয়ে রিজিয়া বেগমকে দ্বিতীয় বিয়ে করেন। বিয়ের পর থেকে ওই সংসারে প্রতিনিয়ত ঝগড়া ও মারামারির ঘটনা ঘটত। শ্বশুর বাড়িতে বেড়াতে আসলে বুধবার দিবাগত গভীর রাতে পারিবারিক কলহের জেরে তাকে হত্যা করা হয়েছে বলে স্থানীয়রা ধারনা করছে।

আশাশুনি থানার অফিসার ইনচার্জ শামীম আহমদ খান বলেন, এ ঘটনায় ভিকটিম শফিকুলের দ্বিতীয় স্ত্রী রিজিয়া বেগম, শ্বাশুড়ি মোমেনা বেগম ও তার শালী জবেদা খাতুনকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে আসা হয়। প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদ শেষে তাদেরকে ছেড়ে দেওয়া হয়েছে। তবে শফিকুলের প্রথম স্ত্রী বাদী হয়ে থানায় একটা অপমৃত্যু মামলা করেছে। লাশ থানা হেফাজতে আছে।

About dainiksatkhira24

Check Also

আশাশুনিতে ইএসডিও’র মাঠ পর্যায়ের কার্যক্রম পরিদর্শনে সাতক্ষীরা জেলা প্রশাসক

Spread the love জি এম মুজিবুর রহমান: সাতক্ষীরা জেলা প্রশাসক মিজ আফরোজা আখতার আশাশুনি উপজেলার …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com