
আবু সাইদ বিশ্বাস: সাতক্ষীরার সবকটি আসনে জয় পাওয়ার পর শুকরানা নামাজ আদায় করে সাতক্ষীরাবাসির প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন জেলার চারটি আসনে জয় পাওয়া সংসদ সদস্যরা। শুক্রুবার জেলা প্রশাসকের কাছ থেকে ফলাফল গ্রহণের পর অভিমত ব্যক্ত করেন প্রথমবারের মতো সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনে জয় পাওয়া জামায়াতের নেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য অধ্যক্ষ মুহাঃ ইজ্জত উল্লাহ, জামায়াতের কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারী সাতক্ষীরা-২ (সদর-দেবহাটা) আসনে বড় ব্যবধানে জয় পাওয়া মুহাদ্দিস আবদুল খালেক, কেন্দ্রীয় মজলিশে শুরুা সদস্য সাতক্ষীরা জামায়াতের সাবেক আমীর সাতক্ষীরা-৩ (আশাশুনি-কালীগঞ্জ) আসনে জয় পাওয়া হাফেজ মুহাঃ রবিউল বাসার এবং বার বার নির্বাচিত সাতক্ষীরা-৪ (শ্যামনগর) আসনে জয় পাওয়া জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য গাজী নজরুল ইসলাম সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে নতুন সাতক্ষীরা বিনির্মাণের অঙ্গীকার ব্যক্ত করেন।
তালা কলারোয়া আসনের নবনির্বাচিত সংসদ সদস্য অধ্যক্ষ মুহাঃ ইজ্জত উল্লাহ তাকে নির্কাচিত করায় সকল ভোটার ভাই বোনদের কৃতজ্ঞতা প্রকাশ করে ও অভিনন্দ জানিয়ে বলেন, তাদেরকে মোবারকবাদ যারা সাতক্ষীরার চারটি আসনে জামায়াত মনোনিত প্রার্থীদের বিপুল ভোটে বিজয়ী করেছেন। চাঁদা ও সন্ত্রাস মুক্ত করার অঙ্গিকার নিয়ে আমরা মাঠে নেমে ছিলাম, সেটা আমরা করবো। আমরা আগামি দিনে সাতক্ষীরা মানুষের উপর হয়রানি হোক, জুলুম হোক এটা যাতে আর না হয় আমরা সে ব্যাপারে ব্যবস্থা নিব। তিনি বলেন একটি মডেল সাতক্ষীরা গড়ে তুলতে জেলা প্রশাসককে রূপ রেখা তেরি করতে বলেছি। তিনি দ্রুত সময়ের মধ্যে স্বপ্ল ও দীর্ঘ মেয়াদি পরিকল্পনার ভিত্তিতে সাতক্ষীরা সমস্যা গুলো সমাধানের আশ্বাস দেন।
বিপুল ভোটে বিজয়ী সাতক্ষীরা ২ আসনের সংসদ সদস্য মুহাদ্দিস আব্দুল খালেক বলেন, জনতার ন্সেহ, মায়া, মমতা ও ভালবাসাকে সাথে নিয়ে আল্লাহার কৃপায় আমাদের চারজন প্রতিনিধিকে নির্বাচিত করায় সকল জনগণকে আমরা শুভেচ্ছা জানায় ও অভিনন্দ জানায়। যে উদ্দেশ্য নিয়ে জনগণ আমাদের নির্বাচিত করেছেন আমরা যেন সেই উদ্ধেশ্য সমাধান করে নতুন একটা সাতক্ষীরা গড়তে পারি।
সাতক্ষীরা ৩ আসনের নির্বাচিত সংসদ সদস্য মুহাদ্দিস রবিউল বাশার বলেন, সাতক্ষীরা বাসি আমাদের নির্বাচিত করায়, বিশেষ করে দেবহাটা ও কালিগঞ্জ বাসির কাছে আমরা ’চির ঋণী’। আমরা সাতক্ষীরা বাসির কাছে কৃতজ্ঞতা ও শুকরিয়া জ্ঞাপন করছি। একই সাথে দুর্নিতি মুক্ত জেলা গড়ার জন্য আমরা সর্বোচ্ছ চেষ্টা করবো।
সাতক্ষীরা ৪ আসনের বার বার নির্বাচিত এমপি গাজী নজরুল ইসললাম তাকে নির্বাচিত করায় শ্যামনগর তথা উপকূল বাসির পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়ে বলেন, সমগ্র সাতক্ষীরার উন্নয়নে যেখানে যা ত্রুটি বিচ্যুত অসুবিধা আছে, সকল পেশি শক্তির মোকাবেলা, দুর্নিতি মুক্ত, চাঁদাবাজি মুক্ত একটা সুন্দর সাতক্ষীরা গড়ার জন্য আমরা অঙ্গীকার বদ্ধ। অবকাঠামো, রাস্তাঘাটের উন্নয়ন এবং সকল দিক থেকে আমরা চেষ্টা করবো যাতে করে চেষ্টা করবো সাতক্ষীরাকে আমরা একটা উন্নয়নের রোলমডেলে তৈরি করতে পারি।
সাতক্ষীরা জামায়াতের পক্ষে চার জন্য সংসদ সদস্য নির্বাচিত করায় জেলা জামায়াতের আমীর উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল বলেন, দলমত নির্বিশেষে কে আমাদের ভোট দিয়েছেন আর কে দেননি সে প্রশ্ন আমাদের কাছে মুখ্য নয়। তিনি বলেন, সকলকে নিয়ে ৫৪ বছরের পিছিয়ে পড়া অধিকার বঞ্চিত সাতক্ষীরার অধিকার আদায়ের ব্যাপারে আমাদের মাননীয় সংসদ সদস্যগণ সম্মিলিত ভাবে প্রায়াস চালিয়ে যাবেন ইনশাল্লাহ।
এর আগে জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক আফরোজা আখতার জয় পাওয়া চার সংসদ সদস্যেূর কাছে চূড়ান্ত ফলাফল তুলে দেন। এসময় জেলা জামায়াতের আমীর উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল, নায়েবে আমীর ডা. মাহমুদুল হক, সেক্রেটারী মাওলানা আজিজুর রহমান, সহকারী সেক্রেটারীবৃন্দ
দৈনিক সাতক্ষীরা সব সময় সবার আগে
