Breaking News

ইরানের সঙ্গে আলোচনা ‘খুব ভালো’ হয়েছে : ট্রাম্প

Spread the love

আন্তর্জাতিক ডেস্ক:
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ওমানে দুই পক্ষের মধ্যে শুক্রবার (৬ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত পরোক্ষ আলোচনা ‘খুব ভালো’ হয়েছে এবং আশা করা হচ্ছে আরও আলোচনা হবে। খবর বার্তা সংস্থা এএফপি’র।

অন্যদিকে ওমানের মধ্যস্থতায় অনুষ্ঠিত আলোচনায় ইতিবাচক পরিবেশের প্রশংসা করেছে ইরান এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে আরও আলোচনা চালিয়ে যাওয়ার আশা প্রকাশ করেছে দেশটি। এক দিনের আলোচনা মূলত ইরানের পারমাণবিক কর্মসূচি কেন্দ্রিক ছিল, যেখানে উভয় পক্ষ সংঘাত এড়াতে ‘ইতিবাচক পরিবেশ’ বজায় রেখেছিল।

মধ্যপ্রাচ্যের জলসীমায় বিমানবাহী রণতরীসহ একটি আমেরিকান নৌবহর থাকা অবস্থায়, ওমানের মধ্যস্থতায় মাস্কাটে মার্কিন ও ইরানি প্রতিনিধিদল আলোচনা করেছে, তবে তারা প্রকাশ্যে সরাসরি মুখোমুখি দেখা করেনি।

‘আলোচনা শেষ হওয়ার কিছুক্ষণ পরই যুক্তরাষ্ট্র ইরানের তেল রপ্তানি নিয়ন্ত্রণে আনতে জাহাজ পরিবহন সংশ্লিষ্ট প্রতিষ্ঠান ও জাহাজের বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞা ঘোষণা করেছে। তবে, এই পদক্ষেপটি আলোচনার সঙ্গে যুক্ত ছিল কি না, তা স্পষ্ট নয়।’

গত জুন মাসে যুক্তরাষ্ট্র ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা চালিয়ে ইসরাইলের সঙ্গে যুদ্ধে যুক্ত হওয়ার পর এই দুই প্রতিপক্ষের মধ্যে এটিই প্রথম আলোচনা।

ফ্লোরিডার মার-এ-লাগো রিসোর্টে যাওয়ার পথে এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকদের ট্রাম্প বলেন, ‘ইরানের বিষয়ে আমাদের খুব ভালো আলোচনা হয়েছে।’ তিনি আরও বলেন, ‘আগামী সপ্তাহের শুরুতেই আমরা আবার বৈঠক করব।’

তবে ওয়াশিংটন নতুন সামরিক পদক্ষেপের আশঙ্কা প্রকাশ করার পর ইরান আরও হুমকির বিরুদ্ধে সতর্ক করায় ট্রাম্প বলেন, ‘যদি তারা কোনও চুক্তি না করে, তাহলে পরিণতি খুবই ভয়াবহ হবে।’

মাস্কাটে ইরানের প্রতিনিধিদলের নেতৃত্বদানকারী পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি বলেন, আলোচনা ‘একান্তভাবে’ ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়েই কেন্দ্রীভূত ছিল। যেটিকে পশ্চিমা দেশগুলো পরমাণু বোমা তৈরির উদ্দেশ্যে পরিচালিত বলে মনে করে, তবে তেহরান জোর দিয়ে বলছে এটি শান্তিপূর্ণ এবং এটি অব্যাহত রাখার ব্যাপারে অটল অবস্থান জানিয়েছে।’

মধ্যপ্রাচ্য বিষয়ক দূত স্টিভ উইটকফ এবং ট্রাম্পের প্রভাবশালী জামাতা জ্যারেড কুশনারের নেতৃত্বে যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদল চেয়েছিল যে, তেহরানের সশস্ত্র গোষ্ঠীগুলোর প্রতি সমর্থন, তাদের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচি এবং বিক্ষোভকারীদের প্রতি আচরণকেও আলোচনার এজেন্ডায় অন্তর্ভুক্ত করা হোক।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী রাষ্ট্রীয় টেলিভিশনকে বলেন, ওমানের মধ্যস্থতায় যুক্তরাষ্ট্রের সাথে পারমাণবিক ইস্যুতে অনুষ্ঠিত আলোচনা খুবই ইতিবাচক পরিবেশে হয়েছে এবং উভয় পক্ষ আলোচনা চালিয়ে যেতে সম্মত হয়েছে। তিনি বলেন, এটি একটি ‘ভালো সূচনা’ যেখানে পারস্পরিক যুক্তি ও মতামত বিনিময় করা হয়েছে এবং ভবিষ্যতে আলোচনা অব্যাহত থাকবে।

সরকারি সংবাদ সংস্থা আইআরএনএ-কে দেওয়া এক সাক্ষাৎকারে আরাঘচি আশা প্রকাশ করেন যে, ওয়াশিংটন ‘হুমকি ও চাপ’ থেকে বিরত থাকবে, যাতে ‘আলোচনা চালিয়ে যাওয়া সম্ভব হয়।’

About dainiksatkhira24

Check Also

পাকিস্তান সফর বাতিল, টেলিফোনেই চলছে শান্তি আলোচনা: ট্রাম্প

Spread the love আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তান সফর আকস্মিকভাবে বাতিল করার পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com