Breaking News

তালায় কর্মরত সাংবাদিকদের সঙ্গে জামায়াতের প্রার্থী অধ্যক্ষ ইজ্জত উল্লাহর মতবিনিময়

Spread the love
জহর হাসান সাগর:
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে তালা উপজেলায় কর্মরত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যক্ষ ইজ্জত উল্লাহ।
শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বেলা ১১টায় তালা উপজেলা জামায়াত কার্যালয়ে এ মতবিনিময় সভায় তালা উপজেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক ইদ্রিস আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্যদেন অধ্যক্ষ ইজ্জত উল্লাহ।
তিনি বলেন,আমি নির্বাচিত হলে তালা-কলারোয়ার সার্বিক উন্নয়নে সর্বোচ্চ প্রচেষ্টা চালাবো। আমার কাছে হিন্দু-মুসলিম কোনো বিষয় নয়—সব নাগরিক সমান অধিকার ভোগ করবে। বিশেষ করে তালা অঞ্চলের জলাবদ্ধতাসহ অন্যান্য সমস্যার সমাধান অগ্রাধিকার ভিত্তিতে করা হবে। তিনি আরও বলেন, বিভিন্ন এলাকায় নারী ভোটারদের ওপর একটি দলের মারমুখী আচরণ উদ্বেগজনক। এ বিষয়ে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন তিনি। পাশাপাশি চাঁদাবাজি ও দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানিয়ে বলেন, আমরা দুর্নীতি করব না এবং কাউকে দুর্নীতি করতে দেব না। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের পাশাপাশি সাংবাদিকদের ভূমিকা গুরুত্বপূর্ণ উল্লেখ করে তিনি বলেন, সাংবাদিকদের লেখনী সমাজ পরিবর্তনে বড় ভূমিকা রাখে।
উক্ত মতবিনিময় সভায় সাংবাদিক নাজমুল হক খানের সঞ্চালনায় সভায় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর জেলা নায়বে আমীর আলহাজ্ব ডাঃ মাহমুদুল হক, সাতক্ষীরা জেলা জামায়াতের সহঃ সাধারণ সম্পাদক গাজী সুজায়াত আলী, বিশিষ্ট শিল্পপতি ও সমাজ সেবক ডা. তৈয়েবুর রহমান, তালা উপজেলা প্রেস ক্লাবের সভাপতি আকবর হোসেন, সাধারণ সম্পাদক কামরুজ্জামান মিঠু,তালা রিপোর্টার্স ক্লাবের আহবায়ক বাবু নারায়ন চন্দ মজুমদার, সাবেক সাধারণ সম্পাদক জুলফিকার রায়হান, দৈনিক নয়া দিগন্তের তালা প্রতিনিধি ইয়াছিন আলী সরদার,দৈনিক আজকের পত্রিকার উপজেলা প্রতিনিধি সেলিম হায়দার, এমএ ফয়সাল, তালা  প্রেসক্লাবের বিএম বাবলুর রহমান, পার্থ প্রতীম মন্ডল, আব্দুল্লাহ আল মামুন, মুহিবুল্লাহ, মিলন গোলদার, শাহিনুর রহমান, এনামুল হক, আরিফুল ইসলাম, নূর ইসলাম, সেকেন্দার বাবু, মোতাহিরুল হক শাহীন, মীর মিল্টন, গোলাম রব্বানী, আতাউর রহমান, আবু সাঈদ, মিজানুর রহমান, সহ তালা ও পাটকেলঘাটার সকল প্রেসক্লাবের অন্যান্য সাংবাদিকবৃন্দ। অনুষ্ঠানের অধ্যক্ষ ইজ্জত উল্লাহ বক্তব্য দেওয়ার পাশাপাশি সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর প্রদান করেন ।

About dainiksatkhira24

Check Also

একই পরিবারের চারজনের মৃত্যু: তালায় আর্সেনিকের ভয়াবহ থাবা

Spread the loveজহর হাসান সাগর: সাতক্ষীরার তালা উপজেলার জালালপুর ইউনিয়নের কৃষ্ণকাটি গ্রামে আর্সেনিক দূষণ ভয়াবহ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com