Breaking News

সাতক্ষীরার ৪ আসনে চূড়ান্ত লড়াইয়ে ২০ জন প্রার্থী: কার হাতে কোন প্রতীক

Spread the love

স্টাফ রিপোর্টার:
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সাতক্ষীরার চারটি সংসদীয় আসনে প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ সম্পন্ন হয়েছে। রিটার্নিং অফিসারের কার্যালয় সূত্রে জানা গেছে, মনোনয়নপত্র প্রত্যাহারের পর জেলার চার আসনে মোট ২০ জন প্রার্থী চূড়ান্ত প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন।
সাতক্ষীরা-১ (তালা–কলারোয়া) আসন
এই আসনে মোট ৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তারা হলেন—
বিএনপির হাবিবুল ইসলাম হাবিব — ধানের শীষ
জামায়াতে ইসলামীর মো. ইজ্জতুল্লাহ — দাঁড়িপাল্লা
ইসলামী আন্দোলনের শেখ মো. রেজাউল ইসলাম — হাতপাখা
জাতীয় পার্টির জিয়াউর রহমান — লাঙ্গল
অপর একজন স্বতন্ত্র প্রার্থী
সাতক্ষীরা-২ (সাতক্ষীরা সদর–দেবহাটা) আসন
এলডিপি ও এবি পার্টির প্রার্থীরা জামায়াতের সমর্থনে মনোনয়ন প্রত্যাহার করায় এই আসনে এখন মাঠে আছেন ৫ জন প্রার্থী—
বিএনপির আব্দুর রউফ — ধানের শীষ
জামায়াতে ইসলামীর মুহাদ্দিস আব্দুল খালেক — দাঁড়িপাল্লা
জাতীয় পার্টির আশরাফুজ্জামান — লাঙ্গল
বাংলাদেশ জাসদের ইদ্রিস আলী — মশাল
ইসলামী আন্দোলনের মুফতী রবিউল ইসলাম — হাতপাখা
সাতক্ষীরা-৩ (কালীগঞ্জ–আশাশুনি) আসন
এই আসনে বিএনপির বিদ্রোহী প্রার্থী হিসেবে আলোচিত ডা. শহিদুল ইসলাম মনোনয়ন প্রত্যাহার না করায় স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এ আসনে প্রার্থীরা হলেন—
বিএনপির কাজী আলাউদ্দীন — ধানের শীষ
স্বতন্ত্র প্রার্থী ডা. শহিদুল ইসলাম — স্বতন্ত্র প্রতীক
জামায়াতে ইসলামীর হাফেজ রবিউল বাশার — দাঁড়িপাল্লা
জাতীয় পার্টির আলিপ হোসেন — লাঙ্গল
ইসলামী আন্দোলনের ওয়েজ কুরনী — হাতপাখা
বিএমজেপির রুবেল হোসেন — কবুতর
সাতক্ষীরা-৪ (শ্যামনগর) আসন
এই আসনে গণঅধিকার পরিষদের প্রার্থী এসএম গোলাম রেজা ব্যক্তিগত কারণ দেখিয়ে মনোনয়ন প্রত্যাহার করেন। ফলে চূড়ান্তভাবে প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন—
বিএনপির ড. মুহাম্মদ মনিরুজ্জামান — ধানের শীষ
জামায়াতে ইসলামীর জিএম নজরুল ইসলাম — দাঁড়িপাল্লা
ইসলামী আন্দোলনের এইচ এম মিজানুর রহমান — হাতপাখা
স্বতন্ত্র প্রার্থী অধ্যাপক ডা. শহিদুল আলম — ফুটবল
প্রতীক বরাদ্দের মধ্য দিয়ে সাতক্ষীরার চারটি আসনেই নির্বাচনী মাঠ এখন পুরোপুরি প্রস্তুত। জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক আফরোজা আখতার আনুষ্ঠানিকভাবে প্রার্থীদের হাতে প্রতীক তুলে দেন। এ সময় বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থী, স্বতন্ত্র প্রার্থী ও তাদের সমর্থকরা উপস্থিত ছিলেন।

About dainiksatkhira24

Check Also

সাতক্ষীরা সীমান্তে ১৮ লাখ টাকার চোরাচালান পণ্য জব্দ

Spread the loveপ্রেস বিজ্ঞপ্তি:সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে পৃথক অভিযানে প্রায় ১৮ লাখ টাকার চোরাচালান পণ্য …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com