Breaking News

সাতক্ষীরায় আনন্দঘন পরিবেশে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের ক্রীড়া প্রতিযোগিতা

Spread the love

নিজস্ব প্রতিনিধি:
সাতক্ষীরায় বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের অংশগ্রহণে আনন্দঘন পরিবেশে ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। সাতক্ষীরা জেলা ক্রীড়া অফিসের উদ্যোগে বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) সকালে সাতক্ষীরা সরকারি কলেজ মাঠে এই প্রতিযোগিতার আয়োজন করা হয়।

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের আওতাধীন ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচি ২০২৫-২৬ এর অংশ হিসেবে আয়োজিত এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাতক্ষীরা জেলা ক্রীড়া কর্মকর্তা মোঃ মাহবুবুর রহমান।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিষ্ণুপদ পাল। তিনি বলেন, বিশেষ চাহিদা সম্পন্ন শিশুরা সমাজের বোঝা নয়, বরং সঠিক সুযোগ ও অনুপ্রেরণা পেলে তারাও নিজেদের প্রতিভা বিকাশের মাধ্যমে সমাজে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারে।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক সায়েদুর রহমান মৃধা, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ও বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব ডা. আবুল কালাম বাবলা এবং জাতীয় ক্রীড়া পুরস্কারপ্রাপ্ত ফিফা রেফারি তৈয়েব হাসান শামসুজ্জামান।

বক্তারা বলেন, খেলাধুলার মাধ্যমে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের শারীরিক ও মানসিক বিকাশ ঘটে এবং তাদের আত্মবিশ্বাস বাড়ে। এ ধরনের আয়োজন নিয়মিত হলে তারা সমাজের মূলধারায় আরও সক্রিয়ভাবে যুক্ত হতে পারবে।

অনুষ্ঠানে সাতক্ষীরার বিভিন্ন এলাকার বিশেষ চাহিদা সম্পন্ন শিশুরা প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। এ সময় শিশুদের অভিভাবকরাও উপস্থিত থেকে উৎসাহ দেন। পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সুইড খাতিমুন্নেসা হানিফ লস্কর বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম রফিক।

About dainiksatkhira24

Check Also

তালায় তুবা পাইপ এ্যান্ড ফিটিংস ইন্ডাস্ট্রিজ ‎বেকার সমস্যা সমাধানে অভূতপূর্ব অবদান

Spread the loveফারুক সাগর: বাংলাদেশের দক্ষিণ-পশ্চিম অঞ্চলে বেকার যুবকদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টিতে অভূতপূর্ব অবদান রেখে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com