Breaking News

জামায়াত আমির ডা. শফিকুর রহমান পেলেন গানম্যান

Spread the love

নিউজ ডেস্ক:
জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানকে ব্যক্তিগত নিরাপত্তার জন্য গানম্যান দেওয়া হয়েছে। মঙ্গলবার (১৩ জানুয়ারি) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একটি উচ্চপদস্থ সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

এর আগে রোববার (১২ জানুয়ারি) ডা. শফিকুর রহমানের জন্য গানম্যান নিয়োগের অনুরোধ পুলিশ মহাপরিদর্শকের কাছে পাঠানো হয়।

আরো পড়ুন-বিসিবি অনড়: ভারতে নয়, টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলবে না বাংলাদেশ

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জারি করা প্রজ্ঞাপনে বলা হয়েছে, ডা. শফিকুর রহমানের উপর উচ্চ মাত্রার নিরাপত্তা ঝুঁকি বা হুমকি রয়েছে। তাই তার ব্যক্তিগত নিরাপত্তা নিশ্চিত করতে একজন গানম্যান এবং বাসভবনে পোশাকধারী সশস্ত্র পুলিশ মোতায়েনের ব্যবস্থা নেওয়ার সুপারিশ করা হয়েছে।

এর আগে পুলিশের বিশেষ শাখা (এসবি) তার নিরাপত্তা ঝুঁকি মূল্যায়ন করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে প্রতিবেদন পাঠায়। এই সুপারিশের ভিত্তিতেই গানম্যান এবং সশস্ত্র নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে।

About dainiksatkhira24

Check Also

হাসিনাকে তাড়িয়েছি, প্রয়োজনে আবার বাঁশের লাঠি হাতে নেবো’

Spread the loveডেস্ক রিপোর্ট: অপপ্রচার ও শিষ্টাচারবহির্ভূত রাজনীতির প্রতিবাদে ঢাকা মহানগর দক্ষিণ যুবদল আয়োজিত এক …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com