
আন্তর্জাতিক ডেস্ক:
ইরানে চলমান বিক্ষোভ ও সহিংস দাঙ্গার মধ্যে বিপুল সংখ্যক নিহতের ঘটনায় রোববার (১১ জানুয়ারি) থেকে তিন দিনের রাষ্ট্রীয় শোক পালন করছে সরকার। নিহতদের স্মরণে প্রেসিডেন্ট ও মন্ত্রিসভা শোক পালন করছে বলে প্রেসিডেন্টের দপ্তর জানায়।
জিও নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, এই শোক যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে ইরানের প্রতিরোধ আন্দোলনের সময় নিহতদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পালন করা হচ্ছে।
আরো পড়ুন-https://dainiksatkhira24.com-ইরানে বিদেশি হস্তক্ষেপ মানবে না চীন, ট্রাম্পের হুমকিতে কড়া বার্তা
সরকারি বিবৃতিতে আরও বলা হয়েছে, “ইরানি জাতি দেখেছে, কীভাবে অপরাধীরা দায়েশ (আইএসআইএস)-এর মতো সহিংসতা চালিয়ে সাধারণ মানুষ, স্বেচ্ছাসেবক ও পুলিশ সদস্যদের টার্গেট করেছে, যার ফলে বহু মানুষ শহীদ হয়েছেন।”
এদিকে, ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি জানান, সরকার ও নিরাপত্তা সংস্থাগুলো সমন্বয় করে দ্রুত ইন্টারনেট পুনঃসংযোগ কার্যকর করার কাজ করছে। সরকারি মন্ত্রণালয় ও দূতাবাসগুলোর ইন্টারনেটও শিগগিরই চালু হবে।
আরাগচি আরও বলেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হস্তক্ষেপের হুমকি বিক্ষোভকে আরও উসকানি দিচ্ছে।
চলমান সহিংস বিক্ষোভের প্রেক্ষিতে, ইরান সরকার সোমবার জাতীয় বিক্ষোভে অংশ নেওয়ার আহ্বান দিয়েছে।
রোববার ইরানি প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ান বলেন, সরকার অর্থনৈতিক সমস্যার সমাধানের জন্য প্রস্তুত, তবে দাঙ্গাবাজদের প্রতি কোনো সহনশীলতা দেখানো হবে না।
দৈনিক সাতক্ষীরা সব সময় সবার আগে
