বিশ্বে প্রথমবার: স্টারলিংক ইন্টারনেট প্রায় অচল করে দিলো ইরান

Spread the love

আন্তর্জাতিক ডেস্ক:
বিশ্বে প্রথম দেশ হিসেবে ইলন মাস্কের স্টারলিংক স্যাটেলাইট ইন্টারনেট ব্যবস্থা কার্যত অচল করে দেওয়ার নজির গড়েছে ইরান। দেশজুড়ে চলমান বিক্ষোভের প্রেক্ষাপটে সরকার যখন ইন্টারনেট বন্ধ করে দেয়, তখন ইরানিদের জন্য বিনামূল্যে স্টারলিংক ইন্টারনেট সরবরাহের ঘোষণা দেন টেসলা ও স্পেসএক্সের প্রধান ইলন মাস্ক। তবে ইরানি সেনাবাহিনীর শক্তিশালী জ্যামিং প্রযুক্তির কারণে সেই সংযোগ মারাত্মকভাবে ব্যাহত হয়েছে।

মার্কিন ব্যবসায়িক ম্যাগাজিন ফোর্বস–এর প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের ভেতরে হাজার হাজার স্টারলিংক ইউনিট সক্রিয় থাকলেও স্যাটেলাইট ব্ল্যাকআউটের ফলে সংযোগ কার্যত অচল হয়ে পড়েছে। প্রথম পর্যায়ে স্টারলিংকের আপলিংক ও ডাউনলিংক ট্রাফিকের প্রায় ৩০ শতাংশে সমস্যা দেখা দিলেও কয়েক ঘণ্টার ব্যবধানে তা বেড়ে ৮০ শতাংশের বেশি ট্রাফিক সম্পূর্ণ বন্ধ হয়ে যায়।

স্টারলিংক রিসিভার স্যাটেলাইটের সঙ্গে সংযোগ স্থাপনে জিপিএস সিগন্যালের ওপর নির্ভরশীল। তবে ইরান ২০২৫ সালের জুনে ইসরায়েলের সঙ্গে ১২ দিনের যুদ্ধের পর থেকেই জিপিএস সিগন্যাল ব্যাহত করে আসছে। এর ফলে সংযোগ বিচ্ছিন্নতা অঞ্চলভেদে ভিন্নভাবে দেখা দিচ্ছে। কোথাও আংশিক, কোথাও আবার প্রায় সম্পূর্ণ ইন্টারনেট ব্ল্যাকআউট সৃষ্টি হয়েছে—যাকে বিশেষজ্ঞরা ‘প্যাচওয়ার্ক কুইল্ট’ পরিস্থিতি বলে বর্ণনা করছেন।

প্রযুক্তি বিশ্লেষকদের মতে, স্যাটেলাইট সংযোগ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ায় ইরানে স্টারলিংক পরিষেবা কার্যত অকার্যকর হয়ে পড়েছে। ইন্টারনেট পর্যবেক্ষণকারী সংস্থা মিয়ান গ্রুপের পরিচালক আমির রাশিদি বলেন, “আমি প্রায় ২০ বছর ধরে ইন্টারনেট অ্যাক্সেস পরিস্থিতি পর্যবেক্ষণ করছি, কিন্তু এমন নজির আগে কখনো দেখিনি।”

এদিকে বিশেষজ্ঞদের হিসাব অনুযায়ী, প্রতি ঘণ্টা ইন্টারনেট বন্ধ থাকায় ইরানের অর্থনীতি প্রায় ১৫ লাখ ৬০ হাজার মার্কিন ডলার ক্ষতির মুখে পড়ছে। এই পরিস্থিতি দেশটির অর্থনৈতিক ও সামাজিক সংকট আরও গভীর করতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

About dainiksatkhira24

Check Also

রাশিয়ায় ১০ হাজার সেনা পাঠাচ্ছে উত্তর কোরিয়া

Spread the loveডেস্ক রিপোর্ট: রাশিয়ার ভূখণ্ডে ইতোমধ্যে ৮ হাজারের বেশি উত্তর কোরীয় সেনা অবস্থান করছে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com