
স্টাফ রিপোর্টার:
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সাতক্ষীরার চারটি সংসদীয় আসনে মনোনয়নপত্র যাচাই-বাছাই সম্পন্ন হয়েছে। শনিবার (৩ জানুয়ারি) সকাল ৯ টা থেকে দুপুর ২ টা পর্যন্ত জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা আফরোজা আখতার মনোনয়ন যাচাই-বাছাই শেষে ২৯ জন প্রার্থীর মধ্যে ১৯ জনের মনোনয়ন বৈধ এবং ১০ জনের মনোনয়ন বাতিল ঘোষণা করেন।
সাতক্ষীরা-১ (তালা–কলারোয়া) আসন
এই আসনে মোট ৬ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন।
বৈধ প্রার্থী (৫ জন):
মো. হাবিবুল ইসলাম হাবিব (বিএনপি)
মো. ইজ্জত উল্লাহ (জামায়াতে ইসলামী)
মো. ইয়ারুল ইসলাম (বাংলাদেশ কংগ্রেস)
জিয়াউর রহমান (জাতীয় পার্টি)
শেখ মো. রেজাউল করিম (ইসলামী আন্দোলন বাংলাদেশ)
বাতিল (১ জন):
এস এম মুজিবুর রহমান (স্বতন্ত্র)
সাতক্ষীরা-২ (সদর–দেবহাটা) আসন
এই আসনে ৮ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন।
বৈধ প্রার্থী (৭ জন):
মুহাম্মদ আব্দুল খালেক (জামায়াতে ইসলামী)
মো. আব্দুর রউফ (বিএনপি)
মো. আশরাফুজ্জামান (জাতীয় পার্টি)
জি এম সালাউদ্দীন (আমার বাংলাদেশ পার্টি)
মো. ইদ্রিশ আলী (বাংলাদেশ জাসদ)
মুফতি রবিউল ইসলাম (ইসলামী আন্দোলন বাংলাদেশ)
শফিকুল ইসলাম সাহেদ (এলডিপি)
বাতিল (১ জন):
শেখ মাতলুব হোসেন লিয়ন (জাতীয় পার্টি–রুহুল আমিন গ্রুপ)
সাতক্ষীরা-৩ (আশাশুনি–কালিগঞ্জ) আসন
এই আসনে ৮ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দেন।
বৈধ প্রার্থী (৪ জন):
হাফেজ মুহাম্মদ রবিউল বাসার (জামায়াতে ইসলামী)
মো. আলিফ হোসেন (জাতীয় পার্টি)
কাজী আলাউদ্দীন (বিএনপি)
রুবেল হোসেন (বাংলাদেশ মাইনরিটি জনতা পার্টি)
বাতিল (৪ জন):
মো. শহিদুল আলম (স্বতন্ত্র)
মো. ওয়েজ কুরুনী (ইসলামী আন্দোলন বাংলাদেশ)
আসলাম আল মেহেদী (স্বতন্ত্র)
এম. এ আসফউদ্দৌলা খান (স্বতন্ত্র)
সাতক্ষীরা-৪ (শ্যামনগর) আসন
এই আসনে মোট ৭ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন।
বৈধ প্রার্থী (৩ জন):
জি এম নজরুল ইসলাম (জামায়াতে ইসলামী)
মো. মনিরুজ্জামান (বিএনপি)
এস এম মোস্তফা আল মামুন (ইসলামী আন্দোলন বাংলাদেশ)
বাতিল (৪ জন):
মো. আব্দুর রশিদ (জাতীয় পার্টি)
হোসাইন মুহাম্মদ মায়াজ (জাতীয় পার্টি)
এইচ এম গোলাম রোজা (গণঅধিকার পরিষদ)
মো. আব্দুল ওয়াহেদ (স্বতন্ত্র)
জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা আফরোজা আখতার জানান, সাতক্ষীরার চারটি আসনে মোট ২৯ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। যাচাই-বাছাই শেষে ১৯ জনের মনোনয়ন বৈধ এবং ১০ জনের মনোনয়ন বাতিল করা হয়েছে। যাদের মনোনয়ন বাতিল হয়েছে তারা আগামী ৫ থেকে ৯ জানুয়ারির মধ্যে আপিল করতে পারবেন।
তিনি আরও জানান, নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে আইনশৃঙ্খলা বাহিনী প্রস্তুত রয়েছে এবং প্রতিটি ভোটকেন্দ্রে সিসি ক্যামেরা স্থাপনের কাজ চলমান রয়েছে।
দৈনিক সাতক্ষীরা সব সময় সবার আগে
