Breaking News

সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে সাড়ে তিন লক্ষ টাকার ওষুধ জব্দ

Spread the love

আবিদ হোসেন:

সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে পৃথক অভিযান চালিয়ে প্রায় সাড়ে তিন লক্ষ টাকার ভারতীয় চোরাচালানী ওষুধ জব্দ করেছে সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি)। শুক্রবার (০২ জানুয়ারি) ব্যাটালিয়নের অধীনস্থ গাজীপুর, কুশখালি, মাদরা বিওপি এবং ঝাউডাঙ্গা বিশেষ ক্যাম্পের দায়িত্বপূর্ণ এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।
বিজিবি সূত্রে জানা গেছে, গাজীপুর বিওপির একটি আভিযানিক দল সাতক্ষীরা সদর থানাধীন ঘেরের পাড় গাজীপুর নামক স্থান থেকে ১ লক্ষ ২০ হাজার টাকা মূল্যের ভারতীয় ওষুধ আটক করে। এছাড়া কলারোয়া থানাধীন তেতুল তলা ও গোবিন্দকাঠি এলাকা থেকে পৃথক অভিযানে আরও ১ লক্ষ ৪০ হাজার টাকার ওষুধ জব্দ করা হয়। অন্যদিকে, কুশখালি বিওপির একটি দল কলারোয়ার শ্মশানঘাট এলাকা থেকে ৭০ হাজার টাকা মূল্যের ভারতীয় ওষুধ উদ্ধার করে।
অভিযানে সর্বমোট ৩ লক্ষ ৩০ হাজার টাকা মূল্যের চোরাচালানী মালামাল জব্দ করা হয়েছে। বিজিবি জানিয়েছে, শুল্ককর ফাঁকি দিয়ে এসব মালামাল ভারত থেকে অবৈধভাবে বাংলাদেশে পাচার করা হচ্ছিল। জব্দকৃত এসব ভারতীয় মালামাল সাতক্ষীরা কাস্টমস অফিসে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে।
সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল মোঃ আশরাফুল হক (পিবিজিএম, পিএসসি, জি) স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, চোরাচালানের ফলে দেশীয় শিল্প ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি রাষ্ট্র বিপুল রাজস্ব হারাচ্ছে। দেশের রাজস্ব ফাঁকি রোধ এবং স্থানীয় শিল্পের বিকাশে বিজিবির এ ধরনের জনস্বার্থমূলক অভিযান অব্যাহত থাকবে। বিজিবির এই তৎপরতাকে স্থানীয় সাধারণ জনগণ সাধুবাদ জানিয়েছেন।

About dainiksatkhira24

Check Also

কলারোয়ায় ৮০ শিক্ষার্থীকে সাইকেল দিলেন জেলা পরিষদ প্রশাসক হাবিব

Spread the love কামরুল হাসান:  কলারোয়া উপজেলার আটটি মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের ৮০ জন শিক্ষার্থীর মাঝে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com