Breaking News

প্রথম আলো–ডেইলি স্টারে হামলা ও সাংবাদিক হত্যার প্রতিবাদে সাতক্ষীরায় মানববন্ধন

Spread the love

স্টাফ রিপোর্টার:

প্রথম আলো ও ডেইলি স্টার পত্রিকার অফিসে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ এবং ডুমুরিয়া প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক ইমরান হক মিলনকে নির্মমভাবে হত্যার প্রতিবাদে সাতক্ষীরায় মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২১ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে শহরের নিউ মার্কেট মোড়ে সাতক্ষীরা প্রেসক্লাবের উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়। মানববন্ধনে জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি মো. আবুল কাশেমের সভাপতিত্বে এবং যুগ্ম সাধারণ সম্পাদক বেলাল হুসাইনের সঞ্চালনায় অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. আসাদুজ্জামান, সাবেক সভাপতি ও সময় টিভির স্টাফ রিপোর্টার মো. মমতাজ আহম্মেদ বাপী, ৭১ টিভির জেলা প্রতিনিধি বরুণ ব্যানার্জী, এনটিভির সাতক্ষীরা প্রতিনিধি এস এম জিন্নাহ, দৈনিক কালবেলার সাতক্ষীরা প্রতিনিধি গাজী ফরহাদ, প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক কল্যাণ ব্যানার্জিসহ প্রেসক্লাবের অন্যান্য সদস্যরা।

বক্তারা বলেন, সাংবাদিকদের ওপর ধারাবাহিক হামলা ও হত্যা গণতন্ত্র এবং মুক্ত গণমাধ্যমের জন্য চরম হুমকি। সাংবাদিক ইমরান হক মিলন হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি না দিলে দেশে স্বাধীন সাংবাদিকতা মারাত্মকভাবে হুমকির মুখে পড়বে।

তারা আরও বলেন, অবিলম্বে সাংবাদিকদের ওপর সব ধরনের নির্যাতন বন্ধ করতে হবে, গণমাধ্যমকর্মীদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে এবং প্রথম আলো ও ডেইলি স্টারসহ সব গণমাধ্যমে হামলার ঘটনার সুষ্ঠু তদন্ত করে দোষীদের আইনের আওতায় আনতে হবে। বক্তারা দাবি আদায় না হলে আগামী দিনে আরও কঠোর কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দেন।

About dainiksatkhira24

Check Also

তালায় তুবা পাইপ এ্যান্ড ফিটিংস ইন্ডাস্ট্রিজ ‎বেকার সমস্যা সমাধানে অভূতপূর্ব অবদান

Spread the loveফারুক সাগর: বাংলাদেশের দক্ষিণ-পশ্চিম অঞ্চলে বেকার যুবকদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টিতে অভূতপূর্ব অবদান রেখে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com