Breaking News

সাতক্ষীরা জজ কোর্টের সাবেক পিপি অ্যাড. আব্দুল লতিফের ৪ দিন ও তার ছেলে রাসেলের তিন দিনের রিমান্ড মঞ্জুর

Spread the love

নিজস্ব প্রতিনিধি ঃ সাতক্ষীরা জেলা জজ আদালতের সাবেক পাবলিক প্রসিকিউটর (পিপি) ও আওয়ামী লীগ নেতা অ্যাড. আব্দুল লতিফ (৫৮) এর চার দিন এবং তার ছেলে রাসেলের (৩৫) ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। সাতক্ষীরার আমলী আদালত-১ এর বিচারক
অতিরিক্ত চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বিলাস মন্ডল বৃহস্পতিবার দুপুরে এ রিমান্ড মঞ্জুর করেন। এর আগে সাতক্ষীরা সদর উপজেলার
কুচপুকুর গ্রামের হুমায়ুন কবির ও তার ভাই হাবিবুর রহমান হবি হত্যার ঘটনায় পিতা ও পুত্রকে পৃথক দুটি মামলায় পাঁচ দিন করে
রিমান্ড আবেদন জানান এ মামলার তদন্ত কর্মকর্তাদ্বয় সাতক্ষীরা সদর থানা এসআই আল আমিন ও এসআই আব্দুল্লাহিল আরিফ নিশাত।
এরই প্রেক্ষিতে তাদের এ রিমান্ড মঞ্জুর করা হয়। এদিকে, আদালত থেকে জেল হাজতে নেওয়ার পথে আব্দুল লতিফ ও তার ছেলের ওপর পচা ডিম
নিক্ষেপসহ বিভিন্ন শ্লোগান দেন বিক্ষুব্ধ জনতা।

আদালত সূত্রে জানা যায়, ২০১৯ সালের ৫ সেপ্টেম্বর গভীর রাতে কুচপুকুর গ্রামের হুমায়ুন কবিরকে কাশেমপুর বাইপাস সড়কে
ক্রসফায়ারের নাটক সাজিয়ে গুলি করে হত্যার অভিযোগে সাতক্ষীরা সদর থানার তৎকালীন পরিদর্শক মহিদুল ইসলামকে প্রধান আসামী ও
তৎকালীন সরকারি কৌশলী আব্দুল লতিফকে ৫নং আসামীসহ মোট ৬জনকে আসামী করে একটি হত্যা মামলা দায়ের করেন নিহতের ভাই
আজগার আলী। যার মামলা নং-১২,তাং ০৩/০৯/২৪। অপরদিকে, একই গ্রামের হাবিবুর রহমান হবি হত্যা মামলার ৩০ নং আসামী আব্দুল
লতিফের ছেলে মোঃ রাসেল। মামলা নং-২৩। তাং-১২/০৯/২৪ সাতক্ষীরা আদালতের অতিরিক্ত পিপি অ্যাড. তোজাম্মেল হোসেন
তোজাম জানান, আব্দুল লতিফের কুকর্ম ফাঁস হতে শুরু করেছে। সরকারি পিপি হিসেবে তিনি যে ক্ষমতার অপব্যবহার করেছেন,
সেটা নজিরবিহীন। পিতা-পুত্রকে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করার আদেশ দেওয়া হয়েছে বলে আরো জানান তিনি। মামলায় সরকার পক্ষে ছিলেন পিপি অ্যাড. আব্দুস সাত্তার, অতিরিক্ত পিপি অ্যাড. তোজাম্মেল হোসেন তোজাম, অতিরিক্ত পিপি অ্যাড. এবিএম সেলিম প্রমুখ।অপরদিকে, আসামী পক্ষে ছিলেন অ্যাড. শফিউল ইসলাম শফি।

প্রসঙ্গত ঃ এর আগে গত ১২ ডিসেম্বর সকালে খুলনার বয়রা এলাকার একটি ভাড়া বাড়ি থেকে আব্দুল লতিফ ও তার ছেলে মোঃ রাসেলকে
গ্রেপ্তার করে যৌথবাহিনী।

About dainiksatkhira24

Check Also

তালায় তুবা পাইপ এ্যান্ড ফিটিংস ইন্ডাস্ট্রিজ ‎বেকার সমস্যা সমাধানে অভূতপূর্ব অবদান

Spread the loveফারুক সাগর: বাংলাদেশের দক্ষিণ-পশ্চিম অঞ্চলে বেকার যুবকদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টিতে অভূতপূর্ব অবদান রেখে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com