Breaking News

সাতক্ষীরা তালার একটি আম বাগান থেকে এক ব্যক্তির লাশ পাওয়া গেছে !

Spread the love

নিজস্ব প্রতিনিধি:

সাতক্ষীরার তালা উপজেলায় আলাউদ্দিন (৪৮) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত আলাউদ্দিন হরিচন্দ্রকাটি গ্রামের মৃত আনসার শেখের ছেলে। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) বেলা ১২টার দিকে খলিলনগর ইউনিয়নের হরিচন্দ্রকাটি গ্রামের একটি আম বাগান থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

স্থানীয়রা জানান, আম বাগানের একটি আম গাছের নিচে আলাউদ্দিনের মরদেহ পড়ে থাকতে দেখা যায়। মরদেহের পাশে একটি ব্যাগ, লাঠি, গামছা ও এক জোড়া জুতা পাওয়া গেছে। এছাড়া তার গলায় দাগের চিহ্ন লক্ষ্য করা গেছে।

নিহতের স্ত্রী ইসমতারা জানান, তার স্বামী মানসিক ভারসাম্যহীন ছিলেন। বৃহস্পতিবার ভোরে তিনি বাড়ি থেকে বের হন। পরে সকালে ছাগল চরাতে গিয়ে গফুর মোল্লা নামের এক ব্যক্তি আম বাগানে মরদেহটি পড়ে থাকতে দেখে স্থানীয়দের খবর দেন।

হরিচন্দ্রকাটি গ্রামের বাসিন্দা আবু বক্কর মোড়ল বলেন, আলাউদ্দিন গত কয়েক বছর ধরে মানসিক ভারসাম্যহীন অবস্থায় এলাকায় ঘোরাফেরা করতেন। তার হাতে সবসময় একটি লাঠি ও একটি ব্যাগ থাকত। তিনি বিভিন্ন সময় মানুষের ছোটখাটো কাজে সহযোগিতা করতেন এবং পাঁচ টাকার বেশি নিতেন না। তবে গলায় দাগের চিহ্ন থাকায় মৃত্যুর বিষয়টি রহস্যজনক বলে মনে হচ্ছে।

তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে পাঠানো হচ্ছে। এ ঘটনায় তদন্ত চলছে।

About dainiksatkhira24

Check Also

তালায় তুবা পাইপ এ্যান্ড ফিটিংস ইন্ডাস্ট্রিজ ‎বেকার সমস্যা সমাধানে অভূতপূর্ব অবদান

Spread the loveফারুক সাগর: বাংলাদেশের দক্ষিণ-পশ্চিম অঞ্চলে বেকার যুবকদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টিতে অভূতপূর্ব অবদান রেখে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com