হিউম্যান রাইটস ওয়াচকে নিষিদ্ধ ঘোষণা রাশিয়ার

Spread the love

আন্তর্জাতিক স্কে:
যুক্তরাষ্ট্রভিত্তিক আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডব্লিউ)-কে ‘অবাঞ্ছিত সংস্থা’ হিসেবে নিষিদ্ধ ঘোষণা করেছে রাশিয়া।

এই সিদ্ধান্ত সাম্প্রতিক বছরগুলোতে ক্রেমলিনের সমালোচক, সাংবাদিক এবং কর্মীদের বিরুদ্ধে রুশ সরকারের কঠোর অবস্থানের অংশ, যা ২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনের যুদ্ধ শুরু পর থেকে আরও তীব্র হয়েছে।

আল জাজিরার প্রতিবেদন অনুযায়ী, শুক্রবার (২৮ নভেম্বর) এই ঘোষণা দেয় রুশ কর্তৃপক্ষ।

এই ঘোষণার অর্থ হল আন্তর্জাতিক এই গোষ্ঠীটিকে রাশিয়ায় তাদের সমস্ত কাজ বন্ধ করতে হবে এবং যারা এই সংস্থাটির সঙ্গেসহযোগিতা করবে বা সমর্থন করবে তাদের বিচারের মুখোমুখি হতে হবে।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, এইচআরডব্লিউ বারবার রাশিয়া- ইউক্রেনের চলমান যুদ্ধের সময় মস্কোর বিরুদ্ধে ভিন্নমতাবলম্বীদের দমন এবং যুদ্ধাপরাধের অভিযোগ করেছে।

হিউম্যান রাইটস ওয়াচের নির্বাহী পরিচালক ফিলিপ বোলোপিয়ন এক বিবৃতিতে বলেছেন, ‘তিন দশকেরও বেশি সময় ধরে, সোভিয়েত-পরবর্তী রাশিয়ার উপর হিউম্যান রাইটস ওয়াচের কাজ সরকারকে মানবাধিকার এবং স্বাধীনতা সমুন্নত রাখার জন্য চাপ দিয়েছে।’

তিনি বলেন, ‘আমাদের কাজ পরিবর্তিত হয়নি, তবে নাটকীয়ভাবে যা পরিবর্তিত হয়েছে তা হল সরকারের একনায়কতান্ত্রিক নীতি। দমন-পীড়নের অস্বাভাবিক বৃদ্ধি এবং ইউক্রেনে তার বাহিনী যে যুদ্ধাপরাধ করছে তার পরিধি।’

এদিকে, রাশিয়ার প্রসিকিউটর জেনারেলের অফিসের এই সিদ্ধান্ত এমন এক সময় এলো যখন, ক্রেমলিনের সমালোচক, সাংবাদিক এবং কর্মীদের উপর কঠোর ব্যবস্থা নিয়েছে মস্কো। এটিই তাদের সর্বশেষ পদক্ষেপ, যা ২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে মস্কোর আক্রমণের পর থেকে তীব্রতর হয়েছে।

অন্যদিকে পৃথকভাবে, রাশিয়ার সুপ্রিম কোর্ট, বৃহস্পতিবার প্রয়াত বিরোধী কর্মী অ্যালেক্সি নাভালনির প্রতিষ্ঠিত দুর্নীতি দমন ফাউন্ডেশনকে সন্ত্রাসী গোষ্ঠী হিসেবে ঘোষণা করেছে।

১৯৭৮ সালে প্রতিষ্ঠিত, হিউম্যান রাইটস ওয়াচ বিশ্বের বিভিন্ন দেশে মানবাধিকার লঙ্ঘন পর্যবেক্ষণ করে।

About dainiksatkhira24

Check Also

রাশিয়ায় ১০ হাজার সেনা পাঠাচ্ছে উত্তর কোরিয়া

Spread the loveডেস্ক রিপোর্ট: রাশিয়ার ভূখণ্ডে ইতোমধ্যে ৮ হাজারের বেশি উত্তর কোরীয় সেনা অবস্থান করছে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com