Breaking News

আশাশুনির বুধহাটায় এমপি প্রার্থী রবিউল বাশারের ৩টি নির্বাচনী পথসভা

Spread the love

জি এম মুজিবুর রহমান: সাতক্ষীরা-৩ (কালিগঞ্জ-আশাশুনি) আসনে জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী, কেন্দ্রীয় শুরা সদস্য হাফেজ মুহাদ্দিস রবিউল বাশারের পক্ষে নির্বাচনী গণ সংযোগ ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৯ নভেম্বর) উপজেলার বুধহাটা ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে এ গণ সংযোগ ও পথসভা অনুষ্ঠিত হয়।
ইউনিয়ন আমির মাওঃ আব্দুল ওয়াদুদের সভাপতিত্বে ও সেক্রেটারি মোঃ রবিউল ইসলামের সঞ্চালনায় বিকাল ৩ টায় বেউলা গাজির মাঠে শত শত মহিলার উপস্থিতিতে মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, এমপি প্রার্থী হাফেজ মুহাদ্দিস রবিউল বাশার। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা আমির আবু মুছা তারিকুজ্জামান তুষার, সেক্রেটারি মাওঃ আনওয়ারুল হক, সহ-সেক্রেটারী ডাক্তার রোকনুজ্জামান, অফিস সেক্রেটারি মাওঃ রুহুল কুদ্দুস, উপজেলা মহিলা সভানেত্রী শরিফা মনির প্রমুখ।
বিকাল ৪ টায় চাপড়া বাস স্ট্যান্ডে ও সন্ধ্যা ৬ টায় বুধহাটা করিম সুপার মার্কেট পৃথক দুটি নির্বাচনী পথসভা অনুষ্ঠিত হয়। ইউনিয়ন আমির মাওঃ আব্দুল ওয়াদুদের সভাপতিত্বে ও সেক্রেটারি রবিউল ইসলামের সঞ্চালনায় পথসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, এমপি প্রার্থী, কেন্দ্রীয় শুরা সদস্য হাফেজ মুহাদ্দিস রবিউল বাশার। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জেলা কর্মপরিষদ সদস্য এ্যাডঃ আব্দুস সোবহান মুকুল, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহ-সভাপতি ও শোভনালী ইউপি চেয়ারম্যান মাওঃ আবু বক্কার সিদ্দিক,সেক্রেটারি প্রফেসর আব্দুল গফফার, উপজেলা আমির আবু মুছা তারিকুজ্জামান তুষার, নায়েবে আমির মাওঃ নুরুল আবছার মুরতাজা, সেক্রেটারি মাওঃ আনওয়ারুল হক, সহ সেক্রেটারী ডাক্তার রোকনুজ্জামান, অফিস সেক্রেটারি মাওঃ রুহুল কুদ্দুস, বাইতুলমাল সেক্রেটারি মাওঃ শহিদুল ইসলাম, প্রভাষক দীপ্র কুমার মন্ডল, বুধহাটা ইউপি চেয়ারম্যান প্রার্থী এ্যাডভোকেট শহিদুল ইসলাম, হাফেজ বিল্লাল হোসেন, মেম্বর শীষ মোহাম্মাদ জেরী প্রমুখ। এর আগে বুধহাটা করিম সুপার মার্কেট থেকে শত শত মোটর সাইকেল নিয়ে গণ সংযোগ শুরু হয়ে গাজীর মাঠ, নৈকাটি, চিলেডাঙ্গা, শ্বেতপুর, উত্তর চাপড়া, মধ্যম চাপড়া গ্রামের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে পুনরায় বুধহাটা করিম সুপার মার্কেট গিয়ে শেষ হয়। গনসংযোগটি যাওয়ার পথে রাস্তার দুই ধার দিয়ে নারী-পুরুষ, শিশু-বৃদ্ধ, বিভিন্ন শ্রেনীর মানুষ দাঁড়িপাল্লা প্রতিকেের প্রার্থীকে হাত নেড়ে স্বাগত জানায়। এ সময় পুরো এলাকাটি দাঁড়িপাল্লা, দাঁড়িপাল্লা শ্লোগানে মুখরিত হয়ে ওঠে।

About dainiksatkhira24

Check Also

আশাশুনিতে ইএসডিও’র মাঠ পর্যায়ের কার্যক্রম পরিদর্শনে সাতক্ষীরা জেলা প্রশাসক

Spread the love জি এম মুজিবুর রহমান: সাতক্ষীরা জেলা প্রশাসক মিজ আফরোজা আখতার আশাশুনি উপজেলার …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com