Breaking News

জেলা ক্রিকেট আম্পায়ার্স এন্ড স্কোরার্স এসোসিয়েশনের ত্রি-বার্ষিকী নির্বাচন সম্পন্ন

Spread the love

ফিরোজ হোসেন :উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে বাংলাদেশ ক্রিকেট আম্পায়ার্স এন্ড স্কোরার্স এসোসিয়েশন সাতক্ষীরা জেলা শাখার ত্রি- বার্ষিকী নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার ( ২৮ নভেম্বর) সকাল ৯ টায় সাতক্ষীরা জেলা স্টেডিয়ামে ভোট গ্রহন শুরু হয়ে বিরতিহীনভাবে দুপুর ১ টা পর্যন্ত ভোট গ্রহন চলে। পরে ভোট গণনা শেষে বিকাল ৪ টায় প্রধান নির্বাচন কমিশনার ফলাফল ঘোষণা করেন । নির্বাচনে সহ-সভাপতি পদে শেখ রবিউল ইসলাম শিবলু ৩২ ভোট পেয়ে (১ম) ও খন্দকার কবির হাসান দিপু ৩০ ভোট পেয়ে (২য়) জয়লাভ করেন। সাধারণ সম্পাদক পদে মো. লুৎফর রহমান সৈকত ৩০ ভোট পেয়ে নির্বাচিত হন। যুগ্ম সাধারণ সম্পাদক পদে জিএম সাইফুল ইসলাম বাপ্পি ২৮ ভোট, কোষাধ্যক্ষ পদে শেখ আখেরুজ্জামান ৩০ ভোট, দপ্তর সম্পাদক পদে সঞ্জীব কুমার ব্যাণার্জী ২৯ ভোট ও সাংগঠনিক সম্পাদক পদে মো. ফজলুল করিম ২৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। এছাড়া সদস্য পদে জিয়াউর রহমান সবুজ ৩৩ ভোট, ওহিদুজ্জামান শামীম ৩৩ ভোট, মো

আরিফ হোসেন জেম ৩২ ভোট, মো. ফিরোজ রহমান ৩২ ভোট, শেখ দারুজ্জামান রুবেল ৩০ ভোট, শেখ রফিকুর রহমান লাল্টু ২৯ ভোট, মো. মহাসীন আলী ২৮ ভোট ও এস এম হাবিবুল হাসান ২৮ ভোট পেয়ে নির্বাচিত হন ।

নির্বাচনে ১৫টি পদের বিপরীতে ৩০ জন প্রার্থী দুটি প্যানেল হতে প্রতিদ্বন্দ্বীতা করেন । ৫৪ জন ভোটারের মধ্যে ৫৪ জনই ভোটাধিকার প্রয়োগ করেন।

নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন, অতিরিক্ত পুলিশ সুপার মো. মুকিত হাসান খান, নির্বাচন কমিশনের সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন, অতিরিক্ত পুলিশ সুপার মো. শাহীনুর চৌধুরী ও জেলা ক্রীড়া অফিসার মো. কামরুজ্জামান।

 

About dainiksatkhira24

Check Also

তালায় তুবা পাইপ এ্যান্ড ফিটিংস ইন্ডাস্ট্রিজ ‎বেকার সমস্যা সমাধানে অভূতপূর্ব অবদান

Spread the loveফারুক সাগর: বাংলাদেশের দক্ষিণ-পশ্চিম অঞ্চলে বেকার যুবকদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টিতে অভূতপূর্ব অবদান রেখে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com