Breaking News

সাতক্ষীরা সীমান্তে বিজিবির অভিযানে মাদকসহ ১৪ লাখ টাকার চোরাচালানি পণ্য জব্দ

Spread the love

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে মাদক ও চোরাচালানবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ২০ বোতল ভারতীয় মদসহ সাড়ে চৌদ্দ লাখ টাকার বিভিন্ন ধরনের ভারতীয় পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বুধবার (১৯ নভেম্বর) সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) এ তথ্য নিশ্চিত করেছে।

বিজিবির কর্মকর্তারা জানান, ভোমরা, কালিয়ানী, কুশখালী, কাকডাঙ্গা, মাদরা, বাকাল চেকপোস্ট ও ঝাউডাঙ্গা বিশেষ ক্যাম্পের দায়িত্বপূর্ণ এলাকায় সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পৃথক অভিযান পরিচালনা করা হয়। এ সময় ভারতীয় তৈরি ঔষধ, শাড়ি, শার্টের পিস, কসমেটিকস ও মদসহ মোট ১৪ লাখ ৫৮ হাজার ২০০ টাকার পণ্য আটক করা হয়।

সবচেয়ে বড় চালানটি আসে ভোমরা সীমান্ত থেকে। গোপন তথ্যের ভিত্তিতে ভোমরা বিওপির দুটি অভিযানিক দল আন্তর্জাতিক মেইন পিলার ২/৬ ও ৩/১ এস–এর কাছে সাতক্ষীরা সদর উপজেলার লক্ষীদাড়ি ও ঘোষপাড়া এলাকায় অভিযান চালিয়ে প্রায় সাত লাখ টাকার ভারতীয় ঔষধ ও শাড়ি আটক করে।

বাঁকাল চেকপোস্টের তল্লাশি অভিযানে একটি মাহিন্দ্রা থেকে ৪২ হাজার টাকার শাড়ি, শার্টের পিস ও কসমেটিকস জব্দ করা হয়। কালিয়ানী ও কুশখালী সীমান্তেও পৃথক অভিযানে কামার ও ছয়ঘরিয়া এলাকা থেকে দুই লাখের বেশি মূল্যের ভারতীয় ঔষধ উদ্ধার করে বিজিবি।

কাকডাঙ্গা বিওপির অভিযানে কলারোয়া উপজেলার গেড়াখালী ও কেড়াগাছি এলাকা থেকে ৪ লাখ ১০ হাজার টাকার শাড়ি ও ঔষধ জব্দ হয়। ঝাউডাঙ্গা বিশেষ ক্যাম্পের অভিযানে তুজুলপুর এলাকা থেকে ৭০ হাজার টাকার ঔষধ উদ্ধার করা হয়।

এ ছাড়া মাদরা বিওপির অভিযানে মেইন পিলার ১৩/৩ এস–এর ৯ আরবি পয়েন্টের কাছে ভাদিয়ালী কালভার্ট এলাকা থেকে ২০ বোতল ভারতীয় মদসহ ৩০ হাজার টাকার পণ্য জব্দ করা হয়।

বিজিবি জানায়, এসব পণ্য ভারত থেকে শুল্ককর ফাঁকি দিয়ে বাংলাদেশে আনা হচ্ছিল। এ ধরনের চোরাচালানের কারণে একদিকে দেশীয় শিল্প ক্ষতিগ্রস্ত হচ্ছে, অন্যদিকে সরকারও উল্লেখযোগ্য রাজস্ব আয় থেকে বঞ্চিত হচ্ছে।

সাতক্ষীরা-৩৩ বিজিবি অধিনায়ক লে. কর্নেল আশরাফুল হক জানান, জব্দ করা মালামাল আইনগত প্রক্রিয়া শেষে সাতক্ষীরা কাস্টমসে জমা করার কার্যক্রম চলছে।

 

About dainiksatkhira24

Check Also

তালায় তুবা পাইপ এ্যান্ড ফিটিংস ইন্ডাস্ট্রিজ ‎বেকার সমস্যা সমাধানে অভূতপূর্ব অবদান

Spread the loveফারুক সাগর: বাংলাদেশের দক্ষিণ-পশ্চিম অঞ্চলে বেকার যুবকদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টিতে অভূতপূর্ব অবদান রেখে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com