Breaking News

সকল সম্প্রদায়ের নিরাপত্তা ও অধিকার রক্ষায় অঙ্গীকারবদ্ধ জামায়াত — মাওলানা আবদুর রহমান

Spread the love

হুসাইন বিন আফতাব: সাতক্ষীরার শ্যামনগর উপজেলার কৈখালী ইউনিয়নে জামায়াতে ইসলামীর নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৮ নভেম্বর) বিকাল ৪টায় কৈখালী এস.আর মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে ইউনিয়ন শাখার উদ্যোগে এ জনসভা অনুষ্ঠিত হয়।

কৈখালী ইউনিয়ন আমীর রাশেদুল ইসলামের সভাপতিত্বে ও ইউনিয়ন সেক্রেটারি মাসুদুল আলমের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন শ্যামনগর উপজেলা জামায়াতের আমীর মাওলানা আবদুর রহমান। তিনি বলেন, জামায়াত ক্ষমতায় এলে দেশে চাঁদাবাজি, দখলবাজি, দুর্নীতি ও অব্যবস্থাপনা বন্ধ করে সুশাসন প্রতিষ্ঠা করা হবে। দেশের প্রতিটি নাগরিকের নিরাপত্তা ও মৌলিক অধিকার নিশ্চিত করাই দলের প্রধান অঙ্গীকার। সনাতন ধর্মাবলম্বীসহ সকল ধর্মীয় সম্প্রদায়ের মানুষের পাশে জামায়াত অতীতে যেমন ছিল, বর্তমানে তেমনি আছে এবং ভবিষ্যতেও থেকে যাবে বলে তিনি আশ্বাস দেন।

তিনি আরও বলেন, ন্যায়ভিত্তিক সমাজ গঠনে জনসমর্থনই জামায়াতের শক্তি। জনগণের সার্বিক কল্যাণ ও শান্তিপূর্ণ সহাবস্থান নিশ্চিত করতে দল কাজ চালিয়ে যাবে।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা মঈনুদ্দিন আহমেদ। এছাড়া আরও বক্তব্য দেন উপজেলা জামায়াতের নায়েবে আমির অধ্যাপক ফজলুল হক, উপজেলা সেক্রেটারি মাওলানা গোলাম মোস্তফা, সহকারী সেক্রেটারি মাওলানা আমিনুর রহমান, অধ্যাপক আব্দুল হামিদ, অধ্যাপক মহসিন আলম, অধ্যক্ষ সাইদ আহসান বুলবুল এবং উপজেলা কর্মপরিষদ সদস্য ডা. শেখ ইমাম হাসান।

সভা শেষে নেতারা আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সংগঠনের তৃণমূল পর্যায়ে ঐক্য ও সংগঠন আরও শক্তিশালী করার আহ্বান জানান।

About dainiksatkhira24

Check Also

তালায় তুবা পাইপ এ্যান্ড ফিটিংস ইন্ডাস্ট্রিজ ‎বেকার সমস্যা সমাধানে অভূতপূর্ব অবদান

Spread the loveফারুক সাগর: বাংলাদেশের দক্ষিণ-পশ্চিম অঞ্চলে বেকার যুবকদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টিতে অভূতপূর্ব অবদান রেখে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com