সাতক্ষীরা সীমান্তে বিজিবির বিশেষ অভিযানে দেড় কোটি টাকার ভারতীয় মালামাল জব্দ

Spread the love

প্রেস বিজ্ঞপ্তি:সাতক্ষীরা সীমান্তে চোরাচালান প্রতিরোধে টানা দুই সপ্তাহ বিশেষ অভিযান পরিচালনা করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। ১ নভেম্বর থেকে ১৫ নভেম্বর পর্যন্ত পরিচালিত এসব অভিযানে প্রায় এক কোটি ৩৪ লাখ ৮৮ হাজার ৩০০ টাকার ভারতীয় মালামাল জব্দ করেছে বিজিবি।।অভিযানটির নেতৃত্ব দেন সাতক্ষীরা ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ আশরাফুল হক।

বিজিবি জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ব্যাটালিয়নের অধীনস্থ পদ্মশাখরা, ভোমরা, গাজীপুর, ঘোনা, বৈকারী, কালিয়ানী, কুশখালী, তলুইগাছা, কাকডাংগা, মাদরা, হিজলদী, সুলতানপুর ও চান্দুরিয়া বিওপি—এছাড়া বাকাল ও ঝাউডাংগা চেকপোস্ট এলাকায় পৃথক অভিযান চালানো হয়।

এই সময় ভারতীয় ঔষধ, শাড়ি, কসমেটিকস, থ্রি-পিস, কম্বল, আগরবাতি, ইমিটেশনসহ নানা ধরনের পণ্য আটক করা হয়। এসব পণ্য চোরাকারবারীরা শুল্ক ফাঁকি দিয়ে অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে আনার চেষ্টা করছিল বলে বিজিবি জানিয়েছে।

বিজিবির কর্মকর্তারা বলেন, সীমান্ত দিয়ে নিয়মিত ভারতীয় পণ্য চোরাচালানের কারণে দেশীয় শিল্প ক্ষতিগ্রস্ত হচ্ছে, পাশাপাশি উল্লেখযোগ্য পরিমাণ রাজস্ব বঞ্চিত হচ্ছে রাষ্ট্র। আটক করা সব পণ্য আইনানুগ প্রক্রিয়া শেষে সাতক্ষীরা কাস্টমসে জমা দেওয়া হয়েছে বলে জানায় বিজিবি ।

About dainiksatkhira24

Check Also

সাতক্ষীরা মটর শ্রমিক ইউনিয়ন  নির্বাচনকে সামনে রেখে  টিটু-মামুন পরিষদের  মিছিল

Spread the loveনিজস্ব প্রতিনিধি:  সাতক্ষীরা জেলা বাস, মিনিবাস, কোচ, মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের (রেজিঃ নং-খুলনা-৫৫০) বহুল …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com