সাতক্ষীরায় মাছের ঘের থেকে পাহারাদারের লাশ উদ্ধার

Spread the love

স্টাফ রিপোর্টার:
সাতক্ষীরার গোপিনাথ পুর এলাকার একটি মাছের ঘের থেকে আব্দুর রহমান গাজী(৪৮) নামে এক পাহারাদারের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার সকালে শহরতলীর গোপিনাথ পুরে জনৈক আয়ুব আলীর নামে একজনের মাছের ঘেরের ধানক্ষেত সংলগ্ন এলাকায় মৃত দেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয় স্থানীয়রা । পরে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে নিয়ে আসে। নিহত আব্দুর রহমান সদর উপজেলার তালতলা এলাকার মৃত বাবর আলীর ছেলে। তিনি স্থানীয় অহিদের মাছের ঘেরে পাহারাদার ছিলেন বলে জানা গেছে।

স্থানীয়দের বরাত দিয়ে সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্তকর্মকর্তা (ওসি) মো. শামিনুল হক জানান, প্রতিদিনের মত রাতে আব্দুর রহমান অহিদের মাছের ঘেরে পাহারা দিতে যায়। তার পাশেই আয়ুব আলীর ঘেরে বৈদ্যুতিক সংযোগ ছিল। ধারণা করা হচ্ছে রাতের কোন এক সময়ে অসাবধানতার কারণে বিদ্যুতায়িত হয়ে সে মারা যায়। সকালে তার মরদেহ দেখতে পেয়ে থানায় খবর দেয় স্থানীয়রা।

তিনি আরো জানান, নিহতের মরদেহ ময়নাদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। বিষয়টি নিয়ে তদন্ত চলছে। তবে এ বিষয়ে এখনো পর্যন্ত কেউ থানায় অভিযোগ করেনি।

About dainiksatkhira24

Check Also

সাতক্ষীরায় নদীকৃত্য দিবস পালিত দখল-দূষণমুক্ত জীবন্ত নদীর দাবি

Spread the loveমো মোকাররাম বিল্লাহ ইমন :নদী বাঁচাও—প্রকৃতি ও মানুষ বাঁচাও” এবং “দখল-দূষণমুক্ত প্রবাহমান জীবন্ত …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com