
নিজস্ব প্রতিনিধি:
সাতক্ষীরা-যশোর সড়কের তুজুলপুর এলাকায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় আব্দুল আলিম (৩৫) নামে এক যুবক নিহত। নিহত আলিম সাতক্ষীরার কলারোয়া উপজেলার ব্রজবাকসা গ্রামের মোঃ রেজাউল ইসলামের ছেলে।
সোমবার (১০ নভেম্বর) বেলা ১১টা ৪০ মিনিটের দিকে তুজুলপুরের উত্তর পাশে নজরুল ইসলাম নামের এক ব্যবসায়ীর সার ও কীটনাশক দোকানের সামনে এই দুর্ঘটনা ঘটে।
সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শামিনুল হক জানান, মোটরসাইকেলে সাতক্ষীরা থেকে বাড়ি ফেরার পথে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের ধাক্কায় ঘটনাস্থলেই মারা যান আব্দুল আলিম। নিহতের মরদেহ উদ্ধার করে সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এবং এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
দৈনিক সাতক্ষীরা সব সময় সবার আগে
