Breaking News

সাতক্ষীরায় বিজিবির অভিযানে মাদক সহ নয় লাখ টাকার মালামাল জব্দ

Spread the love

প্রেস বিজ্ঞপ্তি: সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ০১ জন আসামী, ১৩০ পিস ভারতীয় ইয়ার, ১ টি মোটসাইকলে ও ৩৯ বোতল মদসহ প্রায় সাড়ে নয় লক্ষ টাকার মালামাল জব্দ করেছে বিজিবি। শুক্রবার দিনভর জেলার ভোমরা, কুশখালি, তলুইগাছা, কাকডাঙ্গা ও মাদরা এলাকা থেকে এসব মালামাল আটক করা হয় ।

বিজিবি জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ভোমরা বিওপির পৃথক দুইটি বিশেষ আভিযানিক দল সীমান্ত পিলার-২/৬ এস ও ৩/৬ এস হতে আনুমানিক ৩০০-৪০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে সাতক্ষীরা সদর থানাধীন ঘোষপাড়া ও লক্ষিদাড়ী নামক স্থান হতে ১,৭১,৫০০/- টাকা মূল্যের ভারতীয় ঔষধ ও শাড়ি আটক করে। কুশখালি বিওপি বিশেষ আভিযানিক দল সীমান্ত পিলার-১২/৩ এস হতে আনুমানিক ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে সাতক্ষীরা সদর থানাধীন শশ্বানঘাট নামক স্থান হতে ৩৫,০০০/- টাকা মূল্যের ভারতীয় বোরকা আটক করে। তলুইগাছা বিওপির পৃথক দুইটি বিশেষ আভিযানিক দল সীমান্ত পিলার- ১২/৪ এস ও ১৩/৩ এস হতে আনুমানিক ২০০-৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে সাতক্ষীরা সদর থানাধীন চারাবাড়ি ও উত্তর তলুইগাছা মুশিকুরের মোড় নামক স্থান হতে ০১ জন আসামী, ১৩০ পিস ভারতীয় ইয়াবা, ০১ টি মোটরসাইকেল ও ৩৯ বোতল ভারতীয় মদসহ ৪,৪৭,৫০০/- টাকা মূল্যের ভারতীয় ঔষধ আটক করে। কাকডাঙ্গা বিওপির বিশেষ আভিযানিক দল সীমান্ত পিলার-১৩/৩ এস এর ৬ আরবি হতে আনুমানিক ৪০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কলারোয়া থানাধীন গেরাখালি নামক স্থান হতে ১,০৫,০০০/- টাকা মূল্যের ভারতীয় শাড়ি আটক করে। এছাড়াও,মাদরা বিওপির পৃথক দুইটি বিশেষ আভিযানিক দল সীমান্ত পিলার-১৩/৩ এস এর ৮ ও ৯ আরবি হতে আনুমানিক ৩০০-৪০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কলারোয়া থানাধীন কলাবাড়ি ও শশ্বানঘাট নামক স্থান হতে ১,৭৫,০০০/- টাকা মূল্যের ভারতীয় ঔষধ ও শাড়ি আটক করা হয় ।

 

সাতক্ষীরা বিজিবির অধিনায়ক লে .কর্নেল আশরাফুল হক জানান, আটকৃত মালামালের মূল্য নয় লক্ষ চৌত্রিশ হাজার টাকা।আটককৃত আসামীকে থানায় হস্তান্তর করা হয়েছে। উদ্ধারকৃত মালামাল সাতক্ষীরা কাস্টমসে জমা করা হয়েছে । মাদক দ্রব্য গুলি সাতক্ষীরা মাদক দ্রব নিয়ন্ত্রন অধিদপ্তরে জমা করা হয়েছে ।

About dainiksatkhira24

Check Also

তালায় তুবা পাইপ এ্যান্ড ফিটিংস ইন্ডাস্ট্রিজ ‎বেকার সমস্যা সমাধানে অভূতপূর্ব অবদান

Spread the loveফারুক সাগর: বাংলাদেশের দক্ষিণ-পশ্চিম অঞ্চলে বেকার যুবকদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টিতে অভূতপূর্ব অবদান রেখে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com