Breaking News

সাতক্ষীরায় বিশ্ব পরিসংখ্যান দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা

Spread the love

নিজস্ব প্রতিনিধি : সবার জন্য মানসম্মত পরিসংখ্যান এই প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্ব পরিসংখ্যান দিবস ও জাতীয় পরিসংখ্যান দিবস-২০২৫ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২১ অক্টোবর) সকাল ১০টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে জেলা পরিসংখ্যান অফিস সাতক্ষীরার আয়োজনে ও সাতক্ষীরা জেলা প্রশাসনের সহযোগিতায় জেলা পরিসংখ্যান অফিস সাতক্ষীরার উপপরিচালক মো. নজরুল ইসলাম এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিষ্ণুপদ পাল।অনুষ্ঠানের বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা. জয়ন্ত সরকার, জেলা সমবায় অফিসার সেলিম আক্তার, কলারোয়া উপজেলা পরিসংখ্যান অফিসার তালেব হোসেন প্রমুখ।অনুষ্ঠানের শুরুতে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বেলুন ও ফেস্টুন উড়িয়ে দিবসের অনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধান অতিথি অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিষ্ণুপদ পাল। পরে একটি বর্ণঢ্য র‍্যালি বের হয়। র‍্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের কার্যালয়ে আলোচনা সভায় গিয়ে মিলিত হয়। র‍্যালি ও আলোচনা সভায় প্রশাসনিক কর্মকর্তা ও পরিসংখ্যান অফিসের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন দেবহাটা উপজেলা পরিসংখ্যান অফিসার কাজী সিদরাতুল মুনতাহা।

About dainiksatkhira24

Check Also

সাতক্ষীরায় নবনিযুক্ত পাবলিক প্রসিকিউটরদের ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা

Spread the loveনিজস্ব প্রতিনিধি: আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের সলিসিটর অনুবিভাগ থেকে সম্প্রতি প্রকাশিত প্রজ্ঞাপন …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com