Breaking News

দৈনিক কালবেলা চতুর্থ বর্ষে পদার্পণ উপলক্ষে হাজরাকাটি ব্লাড ব্যাংককে সম্মাননা প্রদান

Spread the love

তালা প্রতিনিধি:দৈনিক কালবেলা পত্রিকার চতুর্থ বর্ষে পদার্পণ উপলক্ষে সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে বিশেষ অবদানের জন্য “হাজারাকাটি ব্লাড ব্যাংক”-কে সম্মাননা প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) কালবেলা পত্রিকা সাতক্ষীরা জেলা প্রতিনিধি এই সম্মাননা প্রদান করেন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তালা কলারোয়া সাবেক সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক মো. হাবিবুল ইসলাম হাবিব। তিনি হাজরাকাটি ব্লাড ব্যাংকের কার্যক্রমের প্রশংসা করে বলেন, “মানবতার সেবায় এ ধরনের সংগঠন সমাজে অনুকরণীয় দৃষ্টান্ত স্থাপন করছে।”

এ সময় তিনি সংগঠনের প্রতিষ্ঠাতা জহর হাসান সাগর, শিহাব মোড়ল এবং সংগঠনের অর্থ বিষয়ক সম্পাদক ,বোরহান সরদার এর হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন।সাতক্ষীরা জেলা জামায়াতে ইসলামীর আমির উপাধ্যক্ষ শহিদুল ইসলাম, জেলা বিএনপির সদস্য সচিব আবু জাহিদ ডাবলু, জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মো. মুকিত হাসান খান, জেলা প্রশাসকের প্রতিনিধি এনডিসি মো. তাজুল ইসলাম, জেলা তথ্য অফিসার মো. জাহারুল ইসলাম, জেলা কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি ও বিশিষ্ট সমাজসেবক ডা. আবুল কালাম বাবলা, খুলনা মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক ডা. মো. মাহমুদুল হাসান (পলাশ) প্রমুখ।
সংগঠনের প্রতিষ্ঠাতা জহর হাসান সাগর জানান। ধন্যবাদ জানাই দৈনিক কালবেলা পত্রিকা কে এরকম ধরনের একটি অনুষ্ঠান করে স্বেচ্ছাসেবকদের মনোবল বাড়িয়ে দেওয়ার জন্য। তিনি আরো বলেন আমরা অনেকদিন ধরে নিরলস ভাবে অসহায় মানুষের পাশে নিজস্ব অর্থ দিয়ে বিভিন্ন উপজেলায় মুমূর্ষু রোগীকে ব্লাড দিয়ে থাকি শুধু উপজেলা নয় জেলা ও বিভাগ সহ বিভিন্ন জায়গায় আমাদের কার্যক্রম আছে সবাই দোয়া করবেন আমরা যেন এভাবে মানুষের সেবা প্রদান করতে পারি।
মানবিক সেবার ব্রত নিয়ে কাজ করে যাওয়া হাজরাকাটি ব্লাড ব্যাংকের এই সম্মাননা এলাকাবাসীর মধ্যে আনন্দের সঞ্চার করেছে।

About dainiksatkhira24

Check Also

তালায় স্বাগতা ক্লিনিকে সিভিল সার্জনের অভিযানে প্যাথলজি সিলগালা

Spread the loveতালা প্রতিনিধি: তালা উপজেলার পাটকেলঘাটায় অবস্থিত ‘স্বাগতা ক্লিনিক’ এ ভুয়া প্যাথলজিস্ট দিয়ে ল্যাব …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com