Breaking News

নানা কর্মসূচির মধ্য দিয়ে সাতক্ষীরায় দুর্যোগ প্রশমন দিবস-২০২৫ পালিত 

Spread the love

নিজস্ব প্রতিনিধি :

আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে সাতক্ষীরায় র‍্যালি, আলোচনা সভা ও দুর্যোগ মহড়া অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৩ অক্টোবর) সকালে  সাতক্ষীরা জেলা প্রশাসনের আয়োজনে ও সাতক্ষীরা দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সার্বিক ব্যবস্থাপনায় জেলা প্রশাসক (সার্বিক) বিষ্ণুপদ পালের সভাপতিত্বে  অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা প্রশাসক মোস্তাক আহমেদ। মহড়া ও আলোচনা সভা পূর্বে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে দুর্যোগ মহড়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামাতের আমীর উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল,সাতক্ষীরা জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব ডা. আবুল কালাম বাবলা, সাতক্ষীরা জেলা তথ্য অফিসার মোঃ জাহারুল ইসলাম, সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. শাহিনুল ইসলাম, সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সভাপতি মমতাজ আহমেদ বাপী, ফায়ার সার্ভিস কর্মকর্তা নুরুল ইসলাম,সুশীলন’র উপ-পরিচালক জি এম মনিরুজ্জামান,  জেলা ত্রাণ ও পুনর্বাসন কার্যালয়ের উচ্চমান সহকারী মো. বাবলু রেজা প্রমুখ।

দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে র‌্যালি, ভূমিকম্প, বন্যা, বজ্রপাত এবং অগ্নিকান্ড বিষয়ক মহড়া ও আলোচনা সভা। এসময় জেলা প্রশাসনের কর্মকর্তা, জেলা ত্রাণ ও পুনর্বাসন কার্যালয়ের কর্মকর্তা, সাতক্ষীরা রেড ক্রিসেন্ট ইউনিটের যুব সদস্য, ফায়ার সার্ভিসের সদস্যসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

About dainiksatkhira24

Check Also

তালায় তুবা পাইপ এ্যান্ড ফিটিংস ইন্ডাস্ট্রিজ ‎বেকার সমস্যা সমাধানে অভূতপূর্ব অবদান

Spread the loveফারুক সাগর: বাংলাদেশের দক্ষিণ-পশ্চিম অঞ্চলে বেকার যুবকদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টিতে অভূতপূর্ব অবদান রেখে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com