Breaking News

যুদ্ধবিরতির জন্য ট্রাম্প নোবেল প্রাপ্য: ইসরায়েল

Spread the love

আন্তর্জাতিক ডেস্ক:

ইসরায়েলের বিরোধী দলীয় নেতা ইয়ার লাপিদ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে শান্তিতে নোবেল পুরস্কার দেওয়ার আহ্বান জানিয়েছেন। এ আহ্বান আসে হামাস ও ইসরায়েলের মধ্যে সাম্প্রতিক যুদ্ধবিরতির চুক্তি হওয়ার পর।

বৃহস্পতিবার (৯ অক্টোবর) দুই পক্ষ যুদ্ধবিরতি চুক্তিতে সম্মত হয়, যা সরাসরি ঘোষণা করেন ট্রাম্প। লাপিদ বলেন, “বর্তমানে অন্য কারো তুলনায় ট্রাম্পই নোবেল পুরস্কারের সবচেয়ে যোগ্য ব্যক্তি। ইসরায়েলিদের পক্ষ থেকে তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা উচিত।”

তিনি আরও বলেন, “প্রেসিডেন্ট ট্রাম্পের দল, স্টিভ উইটকোফ, জার্ড ক্রুসনার, মার্কো রুবিও ও টনি ব্লেয়ারকে অভিনন্দন জানাই। পাশাপাশি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু, প্রতিরক্ষা বাহিনীর কমান্ডার ও সেনাদেরও ধন্যবাদ। সবচেয়ে গুরুত্বপূর্ণ—জিম্মিদের পরিবারকে অভিনন্দন, যাদের সাহস বিশ্বকে এক মুহূর্তও ভুলতে দেয়নি।”

এর আগে, যুদ্ধবিরতির ঘোষণার পর ইসরায়েলি প্রেসিডেন্ট আইজ্যাক হারজগও বলেছেন, “কোনও সন্দেহ নেই, এ যুদ্ধবিরতির জন্য ট্রাম্প নোবেল শান্তি পুরস্কারের যোগ্য।”

About dainiksatkhira24

Check Also

পাকিস্তান সফর বাতিল, টেলিফোনেই চলছে শান্তি আলোচনা: ট্রাম্প

Spread the love আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তান সফর আকস্মিকভাবে বাতিল করার পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com