
নিজস্ব প্রতিনিধি:
সাতক্ষীরার চারশত বছরের ঐতিহ্য বহনকারী গুড়পুকুরের মেলা আয়োজনের দাবীতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে স্থানীয় বাসিন্দা এবং ব্যবসায়ীরা । মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) বেলা ১২ টার দিকে শহরের নিউমার্কেট চত্বরে জেলা সম্মিলিত ব্যবসায়ী মহল ও পৌরবাসীর এ কর্মসূচি আয়োজন করে । সাবেক মৎস ও প্রাণী সম্পদ প্রতিমন্ত্রী ডা. আফতাবুজ্জামানের সভাপতিত্বে এতে বক্তব্য দেন , জেলার সাবেক শিক্ষা অফিসার কিশোরী মোহন সরকার, দৈনিক প্রথম আলো পত্রিকার নিজস্ব প্রতিবেদক কল্যাণ ব্যানার্জি, কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরির সাধারণ সম্পাদক মো. কামরুজ্জামান রাসেল, জেলা নাগরিক কমিটির যুগ্ম আহ্বায়ক আলি নুর খান বাবুল, উদীচীর সভাপতি শেখ সিদ্দিকুর রহমান, জেলা ডেকোরেটর মালিক সমিতির সভাপতি কামরুজ্জামান কামু, সহ-সভাপতি গোলাম কুদ্দুস, হোটেল রেস্তোরাঁ ও বস্ত্র ব্যবসায়ী সমিতির জিল্লুর রহমান, বস্ত্র ব্যবসায়ী সমিতির মাসুম বিল্লাহ মিল্টন প্রমুখ।
এ সময় বক্তারা বলেন, সাতক্ষীরার যতগুলো ঐতিহ্য রয়েছে তার মধ্যে সবচেয়ে প্রাচীন ঐতিহ্য হল গুড়পুকুর মেলা । এ জেলার মানুষ গুড় পুকুরের মেলাকে দীর্ঘদিনের ঐতিহ্য লালন করে চলেছে । নার্সারি, ডেকোরেটর, হস্তশিল্প, কুটির শিল্প, চটপটি ফুচকা, ভাজা ও খেলার সামগ্রী ছাড়া অসংখ্য নারী পুরুষ গৃহস্থালী সাজাতে বিভিন্ন রকম পুণ্য ক্রয়ে মেলাকে কেন্দ্র করে এই দিনটির অপেক্ষা করে থাকেন তারা । সেই মেলাটি আজ নানা মুখী ষড়যন্ত্রে বন্ধ করার পাঁয়তারা চালাচ্ছে একটি কুচক্রী মহল। বর্তমানে দেশের বিভিন্ন জেলায় বাণিজ্য মেলা, বইমেলা সহ বিভিন্ন ধরনের মেলা চলছে। কোথাও কিন্তুমেলা বন্ধ নেই। শুধু আমাদের সাতক্ষীরার আইন-শৃঙ্খলা পরিস্থির দোহাই দিয়ে মেলা বন্ধ করা হয়েছে। প্রশাসন যদি এক সপ্তাহের মধ্যে মেলা বসানোর বিষয়ে কোন সিদ্ধান্ত নেয় তাহলে কঠোর কর্মসূচির মধ্য দিয়ে সাতক্ষীরায় গুড় পুকুরের মেলা বসানো হবে বলে হুঁশিয়ারী দেন বক্তরা ।
মানববন্ধনে একাত্মাতা প্রকাশ করেন, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শেখ কামরুল ইসলাম ফারুক, জেলা সাংবাদিক সোসাইটির সভাপতি তৌফিকুজ্জামান লিটু, নারী উদ্যোক্তা তামান্না তাসনিম, কণ্ঠশিল্পী আবু আফফান রোজবাবু, স্বদেশ এনজিও নির্বাহী পরিচালক মাধব দত্ত, জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক স্বপন কুমার শীল, জেলা নাগরিক কমিটির আহবায়ক এড. শেখ আজাদ হোসেন বেলাল, ভাজা ও ফুচকা ব্যবসায়ী সমিতির সভাপতি বিল্লাল হোসেন, সাংবাদিক মুনসুর রহমান সহ অনেকে ।
মানববন্ধন শেষে মেলার আয়োজনের দাবীতে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করা হয় ।
দৈনিক সাতক্ষীরা সব সময় সবার আগে
