Breaking News

স্ত্রীর চিকিৎসায় সিঙ্গাপুর গেলেন মির্জা ফখরুল

Spread the love

নিউজ ডেস্ক:

স্ত্রী রাহাত আরা বেগমের চিকিৎসার জন্য সিঙ্গাপুর গিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বুধবার (১০ আগস্ট) সকালে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে সিঙ্গাপুরের উদ্দেশে স্ত্রীকে সঙ্গে নিয়ে ঢাকা ছাড়েন তিনি।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, বিএনপি মহাসচিবের সহধর্মিণী রাহাত আরা বেগম চিকিৎসকের শিডিউল আগেই নেওয়া ছিল। সেই অনুযায়ী আজ চিকিৎসার জন্য উনারা সিঙ্গাপুর গিয়েছেন।

তিনি বলেন, সকাল ৮টা ১০ মিনিটে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইটে সিঙ্গাপুর উদ্দেশে রওনা হন তারা।

তবে, তারা কতদিন চিকিৎসার জন্য সিঙ্গাপুরে থাকবেন তা জানাননি শায়রুল।

গত মাসে সিঙ্গাপুর থেকে চোখের চিকিৎসা করিয়ে আসেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

About dainiksatkhira24

Check Also

প্রত্যর্পণ চুক্তির আওতায় শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনা হবে: রিজভী

Spread the loveডেস্ক রিপোর্ট: সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারতের সঙ্গে বাংলাদেশের প্রত্যর্পণ চুক্তির আওতায় দেশে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com