সাতক্ষীরায় বিজিবির অভিযানে ৮ লক্ষ টাকার ভারতীয় মালামাল জব্দ

Spread the love

প্রেস বিজ্ঞপ্তি: সাতক্ষীরায় বিজিবির চোরাচালান বিরোধী অভিযানে ৩০ বোতল ভারতীয় মদসহ প্রায় ৮ লাখ ৫ হাজার টাকা মূল্যের ভারতীয় মালামাল জব্দ করা হয়েছে। মঙ্গলবার (১৯ আগস্ট) ভোর থেকে দিনব্যাপী পদ্মশাখরা, কাকডাঙ্গা, তলুইগাছা, মাদরা, ভোমরা, কুশখালী, ঘোনা, চান্দুরিয়া, গাজীপুর ও ঝাউডাঙ্গা বিশেষ ক্যাম্পের দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

বিজিবির পক্ষ থেকে জানানো হয়,গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ঝাউডাঙ্গা বিশেষ ক্যাম্পের টহল দল কলারোয়া থানার গোবিন্দকাঠি এলাকা থেকে ২০ বোতল ভারতীয় মদ জব্দ করা হয়। একই দিনে চান্দুরিয়া বিওপির টহল দল সীমান্ত পিলার-১৭/৩ এস সংলগ্ন কলারোয়ার গোয়ালপাড়া এলাকা থেকে আরও ১০ বোতল ভারতীয় মদ উদ্ধার ,

এছাড়াও পদ্মশাখরা, কাকডাঙ্গা, তলুইগাছা, মাদরা, ভোমরা, কুশখালী, ঘোনা, চান্দুরিয়া ও গাজীপুর সীমান্তে পৃথক অভিযানে এসব মালামাল আটক করা হয়। বিজিবি আরো জানায়, আটক মালামালের আনুমানিক মূল্য ৮,০৪,৭০০ টাকা।

সাতক্ষীরা -৩৩ ব্যাটালিয়ন বিজিবি অধিনায়ক লে. কর্নেল মোঃ আশরাফুল হক জানান, আটক মদগুলি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মাধ্যমে জব্দ করা হয়েছে । অন্যান্য মালামাল সাতক্ষীরা কাস্টমসে জমা দেওয়া হয়েছে। এ ধরনের অভিযান কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানিয়েছেন বিজিবি কর্মকর্তা।”

 

About dainiksatkhira24

Check Also

সাতক্ষীরায় সাড়ে ৩শ বছরের ঐতিহ্যবাহী গুড়পুকুর মেলার আনুষ্ঠানিক উদ্বোধন

Spread the loveমাহফিজুল ইসলাম আককাজ : সাতক্ষীরায় ৩৫০ বছরের ঐতিহ্যবাহী গুড়পুকুরের মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com