Breaking News

দেবহাটায় জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে আলোচনা ও পুরস্কার বিতরণ

Spread the love

মোমিনুর রহমান:দেবহাটায় জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৫, উৎযাপন উপলক্ষ্যে র‍্যালী,আলোচনা ও শ্রেষ্ঠ মৎস্য চাষীদের পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ১৮ ই আগষ্ট সোমবার সকাল ১০ টায় উপজেলা মসজিদ কমপ্লেক্স ভবনের নিচ তলায় আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান হয়। তার আগে সকাল ৯.৩০ টায় দেবহাটা উপজেলা মৎস্য অধিদপ্তরের আয়োজনে বর্ণাঢ্য র‍্যালীটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে মসজিদ চত্বরে এসে শেষ হয় এবং উপজেলা পুকুরে কাপ জাতীয় মাছ রুই, কাতল ও মৃগেল মাছ অপমুক্ত করা হয়। পরে আলোচনা সভা ও শ্রেষ্ঠ মৎস্য চাষীদের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে, দেবহাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা কে এম আবু নওশাদ এর সভাপতিত্বে ও উপজেলা একাডেমি সুপার ভাইজার মিজানুর রহমান এর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন দেবহাটা উপজেলা বিএনপির সাবেক আহবায়ক ও জেলা বিএনপির সদস্য সিরাজুল ইসলাম, উপজেলা জামায়াতের আমীর মাওলানা অলিউল ইসলাম, উপজেলা সিনিয়ার মৎস্য কর্মকর্তা আবুবক্কর সিদ্দিক, বিএনপি নেতা ও পারুলিয়া ইউনিয়নের চেয়ারম্যান গোলাম ফারুক বাবু, নওয়াপাড়া ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোনায়েম হোসেন ও সফল মৎস্য চাষী জাহাঙ্গীর আলম। এসময় দেবহাটা রিপোর্টার্স ক্লাবের সভাপতি ডাঃ অহিদুজ্জামান, সাধারন সম্পাদক রফিকুল ইসলাম ও সাংগঠনিক সম্পাদক আবদুল্লাহ আল মামুন, উপজেলা সমবায় কর্মকর্তা মনোজিত কুমার, মহিলা বিষয়ক কর্মকর্তা নাসরিন জাহান, উপজেলা খাদ্য কর্মকর্তা শাহীনা খাতুন, উপজেলা জনস্বাস্থ্য কর্মকর্তা সঞ্জয় কুমার মন্ডল সহ উপজেলার সফল বিভিন্ন মৎস্যচাষীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে সফল কাবদা মৎস্য চাষী গোলাম ফারুক সরদার, সফল কার্প মৎস্য চাষী রিয়াজুল ইসলাম ও মিজানুর রহমান সহ কয়েক জন মৎস্য চাষীদের সফল ক্রেস্ট ও সনদ প্রদান করা হয়।

About dainiksatkhira24

Check Also

দেবহাটাসহ বিভিন্ন থানার ৯ মামলার আসামি রিপন গ্রেফতার, জনমনে স্বস্তি

Spread the love নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরার দেবহাটা উপজেলার বহুল আলোচিত অস্ত্রবাজ রিপন হোসেন (৩২) ওরফে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com