Breaking News

বিএনপি ভোটে জিতলে তারেক রহমান হবেন প্রধানমন্ত্রী

Spread the love

ডেস্ক রিপোর্ট: আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি জয়ী হলে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রধানমন্ত্রী হবেন বলে জানিয়েছেন দলের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ূন কবির। বৃহস্পতিবার (৭ আগস্ট) বিকেলে সিলেটের ওসমানীনগর উপজেলার গোয়ালাবাজারে এক সুধী সমাবেশ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। স্থানীয়দের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে হুমায়ূন কবির বলেন, নির্বাচনের তফসিল চলতি বছরের শেষ দিকে ঘোষণা করা হতে পারে, এবং সে অনুযায়ী তারেক রহমান নভেম্বর-ডিসেম্বরের মধ্যে দেশে ফিরবেন।সিলেটের ওসমানীনগর উপজেলার গোয়ালাবাজারে সুধী সমাবেশ শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ূন কবির। আজ বৃহস্পতিবার বিকেলে সিলেটের ওসমানীনগর উপজেলার গোয়ালাবাজারে সুধী সমাবেশ শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ূন কবির। তিনি আরও বলেন, আন্তর্জাতিক মহলে বিএনপির প্রতি আগ্রহ ক্রমেই বাড়ছে। বিএনপি তারেক রহমানের নেতৃত্বে নির্বাচনে অংশ নেবে বলেও জানান তিনি। সম্প্রতি যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের সঙ্গে তারেক রহমানের বৈঠকের বিষয়ে প্রশ্ন করা হলে হুমায়ূন কবির জানান, বৈঠকটি ছিল সৌজন্যমূলক। তবে এতে দেশের সামগ্রিক রাজনৈতিক পরিস্থিতি, তারেক রহমানের রাষ্ট্র পরিচালনার দৃষ্টিভঙ্গি এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা হয়েছে।

এর আগে সমাবেশে বক্তব্য দেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা এনামুল হক চৌধুরী, কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক মিফতাহ্ সিদ্দিকী, এবং সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক এমরান আহমদ চৌধুরী প্রমুখ। অনুষ্ঠানে চলতি বছরের এসএসসি ও দাখিল পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের ক্রেস্ট প্রদান করেন অতিথিরা।

About dainiksatkhira24

Check Also

সরকারের আশ্রয়-প্রশ্রয় ছাড়া এত বড় সাহস কারও নেই— জামায়ত আমির

Spread the loveডেস্ক রিপোর্ট: রাজধানীর মিরপুরের রাড্ডার এমসিএইচ-এফপি সেন্টারে সন্ত্রাসী হামলা, ভাঙচুর ও লুটপাটের তীব্র …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com