Breaking News

সাতক্ষীরার কবি মো. রুহুল আমিন পেলেন কাজী নজরুল ইসলাম সাহিত্য সম্মাননা ২০২৫

Spread the love

স্টাফ রিপোর্টার:
সাতক্ষীরার কবি ও ডিএমসি নিউজ ২৪ পত্রিকার সাহিত্য সম্পাদক কবি মো. রুহুল আমিন কবি কাজী নজরুল ইসলাম সাহিত্য সম্মাননা ২০২৫ অর্জন করেছেন।
চট্টগ্রাম প্রেসক্লাবের জুলাই বিপ্লব স্মৃতি হল মিলনায়তনে কবি বন্ধু সাহিত্য পাতা–এর আয়োজনে গত ২৭ ডিসেম্বর ২০২৫ তারিখে জমকালো অনুষ্ঠানের মাধ্যমে এ সম্মাননা প্রদান করা হয়। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ওপর রচিত কবিতা প্রতিযোগিতায় নির্বাচিত কবি-সাহিত্যিকদের মাঝে এ সম্মাননা তুলে দেওয়া হয়।
প্রতিযোগিতায় নির্বাচিত হয়ে কবি মো. রুহুল আমিন সম্মাননা স্মারক গ্রহণ করেন। এ উপলক্ষে ডিএমসি নিউজ পত্রিকা পরিবারের পক্ষ থেকে কবিকে অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয় এবং তাঁর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র ডা. শাহাদাত হোসেন।
উদ্বোধক ছিলেন অধ্যাপক ড. এস এম নসরুল কদির, মাননীয় উপাচার্য, চট্টগ্রাম প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়।
প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন ভাষাবিদ গবেষক ও সম্পাদক মাহামুদুল হাসান নিজামী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক ডা. মো. ফরিদ উদ্দিন, পরিচালক, নজরুল গবেষণা কেন্দ্র, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এবং মোহাম্মদ আলী, সহকারী অধ্যাপক, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন কবি, প্রাবন্ধিক ও সমাজচিন্তক মোহাম্মদ কামরুল ইসলাম।
সভাপতিত্ব করেন কবি মো. সায়েদুল হক।
এছাড়াও অনুষ্ঠানে সাংবাদিক, কবি ও সাহিত্যিকগণ উপস্থিত ছিলেন। এ সময় একটি যৌথ কাব্যগ্রন্থ এবং কবি কাজী নজরুল ইসলাম সাহিত্য সম্মাননা ম্যাগাজিনের মোড়ক উন্মোচন করা হয়।
অনুষ্ঠানটি সাহিত্যপ্রেমীদের জন্য এক আনন্দঘন ও স্মরণীয় আয়োজনে পরিণত হয়।

About dainiksatkhira24

Check Also

তালায় তুবা পাইপ এ্যান্ড ফিটিংস ইন্ডাস্ট্রিজ ‎বেকার সমস্যা সমাধানে অভূতপূর্ব অবদান

Spread the loveফারুক সাগর: বাংলাদেশের দক্ষিণ-পশ্চিম অঞ্চলে বেকার যুবকদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টিতে অভূতপূর্ব অবদান রেখে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com