
নিজস্ব প্রতিনিধি :
সাতক্ষীরা সদরের ঝাউডাঙ্গা ইউনিয়নের ৫ নং ওয়ার্ড মোহনপুর গ্রামে মৃত ইসহাক সরদারের মেজো ছেলে ইসমাইল হোসেন তার আপন বোন রাবিয়া খাতুনকে হত্যার চালিয়েছে। এ বোনের জমি থেকে গাছ কেটে দিয়েছে। বুধবারে এ ঘটনা ঘটে সাতক্ষীরা সদর উপজেলা মনপুর গ্রামে। কেটে দিয়েছে বোনের জমির গাছ। সাতক্ষীরা সদর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
সমাজের আলো।। সাতক্ষীরা সদর উপজেলার মোহনপুর গ্রামের আজমল,খোকনসহ কয়েকজন জানান বুধবার সকালে রাবিয়া খাতুন পিতার বাড়িতে বেড়াতে এসেছিল। হঠাৎ করে কোনো কারণ ছাড়াই রাবিয়া খাতুনের মেজ ভাই ইসমাইল জমিজমা সংক্রান্ত বিষয়ে কথা কাটাকাটি করার এক পর্যায়ে বোন রাবিয়া খাতুনের গায়ে হাত তোলে। তাকে পিটিয়ে আহত করে। ইসমাইল রাবেয়া খাতুনের জমিতে লাগানো কেটে মাটির সাথে মিশিয়ে দেয়। আহাত রাবিয়া খাতুনের ছেলে আজমাল হোসেন জানান তার মায়ের সারা শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। তার মা মারাত্মকালত হয়েছেন।এ ঘটনার সময় তার মাকে উদ্ধারে এলাকাবাসী আসতে পারেননি ইসমাইলের ভয়ে। এসময় উপস্থিত এলাকা বাসি ঘটনাটি দেখেছে। মৃত ইসহাক সরদারের বড় মেয়ে সুফিয়া খাতুন হামলার সময় উপস্হিত ছিলেন।তিনি জানান যে,আমার মেজো ভাই ইসমাইল হোসেন বোন রাবিয়া খাতুনকে হত্যার উদ্দেশ্যে এভাবি পিটিয়ে গুরুতর আহত করে। রাবিয়া খাতুন বর্তমানে গুরুতর অসুস্হ অবস্হায় সাতক্ষীরা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এলাকাবাসীর ভাষ্যমতে এই ইসমাইল হোসেন বোন রাবিয়া কে গত বছর একবার পিটিয়ে আহত করেছিলো। তার মাকে খেতে দেয় না ইসমাইল হোসেন।তিনি অভিযোগ করেন ইসমাইলের বিরুদ্ধে সাতক্ষীরা সদর থানায় অভিযোগ রয়েছে। তাকে নিয়ে কয়েকবার সালিশ বসেছে।
সাতক্ষীরা সদর থানার ওসি শামীমুল ইসলাম জানান, মোহনপুরের ঘটনায় ছেলে বাদী হয়ে একটি অভিযোগ করেছে। ঘটনাটি গুরুত্বের সাথে দেখা হচ্ছে।